advertisement

Mehul Choksi News: মেহুল চোকসির নামে জারি করা রেড কর্নার নোটিস সরিয়ে দিল ইন্টারপোল

Last Updated:

Mehul Choksi News: মেহুলের বিরুদ্ধে মোট ১৩ হাজার কোটি টাকার ব্যাঙ্ক দুর্নীতির অভিযোগ রয়েছে৷

মেহুল চোক্সির ফাইল ছবি
মেহুল চোক্সির ফাইল ছবি
নয়াদিল্লি: মেহুল চোক্সির উপর থেকে রেড কর্নার নোটিস সরিযে দিল ইন্টারপোল৷ সোমবারই ইন্টারপোলের তরফ থেকে এই কথা স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে৷ তিনি দাবি করেছিলেন, অ্যান্টিগা থেকে তাঁকে অপহরম করা হয়েছে৷ সেই দাবিরও বিশ্বাসযোগ্যতা ইন্টারপোল খুঁজে পেয়েছে বলে দাবি করা হয়েছে৷ এর ফলে অ্যান্টিগা থেকে অন্যত্র যতে মেহুলের আর কোনও সমস্যা রইল না৷
এ দিকে ভারতের তরফ থেকে এই সিদ্ধান্তের প্রবল বিরোধিতা করা হয়েছিল৷ আপত্তি জানানো হয়েছিল সিদ্ধান্ত৷ কিন্তু ইন্টারপোলে তাতে বিশেষ কোনও পাত্তা দেয়নি৷ এর ফলে ভারতের তদন্তের ক্ষেত্রে এটি একটি বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে৷
advertisement
advertisement
মেহুলের বিরুদ্ধে মোট ১৩ হাজার কোটি টাকার ব্যাঙ্ক দুর্নীতির অভিযোগ রয়েছে৷ পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের দুর্নীতির প্রশ্নেই তাঁর নাম জড়িয়েছিব৷ সেই কীর্তি প্রকাশ্যে আসতেই তিনি ভারত থেকে পালিয়ে যান৷ এর পর ২০১৮ সালের ডিসেম্বর মাসে তাঁর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করে ইন্টারপোল৷ ২০২১ সালে মেহুল অভিযোগ করেছিলেন তাঁকে ভারতীয় গোয়েন্দারা অ্যান্টিগা থেকে অপহরণ করে ডমিনিকায় নিয়ে গিয়েছিলেন৷ তাঁর উপর অত্যাচার করা হয়েছিল৷
advertisement
ইন্টারপোলের বর্তমান দাবি, এই অপহরণের অভিযোগ সত্যি হলেও হতে পারে৷ সেই কারণে অপহরণের অভিযোগ খতিয়ে দেখতেই মেহুলের উপর থেকে রেড কর্নার নোটিস আপাতত সরিয়ে দেওয়া হল৷ মেহুল রেড কর্নার নোটিস সরানোর দাবিতে গত বছর ইন্টারপোলের দ্বারস্থ হয়েছিলেন৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Mehul Choksi News: মেহুল চোকসির নামে জারি করা রেড কর্নার নোটিস সরিয়ে দিল ইন্টারপোল
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement