advertisement

CAA-র কোনও প্রয়োজন ছিল না, কেন জারি করল ভারত বুঝিনি:হাসিনা

Last Updated:

এই আইনকে সংবিধানের পরিপন্থী ও বিদ্বেষমূলক বলে প্রতিবাদের সরব প্রায় গোটা দেশ ৷ রাজনীতিবিদ থেকে সাধারণ মানুষ এই আইনের বিরোধিতায় পথে নেমেছেন সকলেই ৷

#ঢাকা: নাগরিকত্ব আইন নিয়ে প্রতিবাদে সোচ্চার গোটা দেশ ৷ দিল্লির শাহিনবাগ থেকে কলকাতার পার্কসার্কাস প্রতিবাদের আগুন জ্বলছে ভারতের বিভিন্ন প্রান্তেই ৷ এবার এই CAA-এর চালু করার যৌক্তিকতা নিয়ে সন্দেহ প্রকাশ করলেন স্বয়ং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ আমিরাত সফরে এসে এক সংবাদসংস্থার প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘যদিও CAA ভারতের অভ্যন্তরীণ ব্যাপার ৷ তবুও কেন এই নাগরিকত্ব আইন ভারত চালু করল তা বুঝতে পারিনি ৷ ’
ভারত সরকারের দাবি, দেশে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে এবং পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে যেসব অ-মুসলিম শরণার্থীরা ধর্মীয় অত্যাচারের শিকার হয়ে এদেশে এসেছেন তাদের নাগরিকত্ব দেওয়ার উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে CAA ৷ তবে এই আইন অনুযায়ী শুধুমাত্র ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে যারা এদেশে এসেছেন তারাই নাগরিকত্ব পাবেন ৷ এই আইনকে সংবিধানের পরিপন্থী ও বিদ্বেষমূলক বলে প্রতিবাদের সরব প্রায় গোটা দেশ ৷ রাজনীতিবিদ থেকে সাধারণ মানুষ এই আইনের বিরোধিতায় পথে নেমেছেন সকলেই ৷
advertisement
এবার এই আইনকে অপ্রয়োজনীয় বলে মন্তব্য করলেন ভারতের প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ বাংলাদেশের প্রধানমন্ত্রী এদিন বলেন, ‘CAA-র কোনও প্রয়োজন ছিল না ৷ কেন এই অপ্রয়োজনীয় CAA জারি করল ভারত বুঝিনি ৷ যদিও এটি ভারতের আভ্যন্তরীণ বিষয় ৷’এই প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘ভারতে অনেকে সমস্যায় আছেন কিন্তু ভারত থেকে কেউ বাংলাদেশে আসেন না ৷ বাংলাদেশ থেকেও কেউ যায় না ৷’
advertisement
advertisement
সম্প্রতি এনআরসি ও সিএএ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন বাংলাদেশের বিদেশমন্ত্রী এ কে আবদুল মোমেন। তিনিও সিএএ ও এনআরসিকে ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে উল্লেখ করে বলেন, ‘বাংলাদেশে ভারতের বন্ধু ৷ যদিও এগুলি ভারতের আভ্যন্তরীণ বিষয় তবুও এই কারণে ভারতে কোনও অশান্তির আবহ তৈরি হয় তাহলে তা আমাদের দেশেও প্রভাব ফেলবে ৷’ উল্লেখ্য, বাংলাদেশের আশঙ্কা এদেশ থেকে উৎখাত হওয়া মানুষ বাংলাদেশে আশ্রয় নেবে ৷ এর আগে অসমে নাগরিকপঞ্জি প্রকাশিত হওয়ার পর বহু মানুষ বাংলাদেশে প্রবেশ করছেন বলে খবর ছড়ায় ৷  গোটা দেশ জু়ড়ে নাগরিকত্ব আইন জারি হলে আবারও বাংলাদেশে অনুপ্রবেশের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা বাংলাদেশের বিদেশমন্ত্রীর ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
CAA-র কোনও প্রয়োজন ছিল না, কেন জারি করল ভারত বুঝিনি:হাসিনা
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement