advertisement

১৪০ মাইল প্রতি ঘণ্টায় এই উপকূলে আছড়ে পড়তে চলেছে ঝড়

Last Updated:
#ওয়াশিংটন: যেকোনও মুহূর্তে আছড়ে পড়বে হ্যারিকেন ফ্লোরেন্স ৷ আমেরিকার পূর্ব উপকূলে আছড়ে পড়তে চলেছে এই ঝড় ৷ ক্যাটেগরি ৩ থেকে ক্যাটেগরি ৪ হয়ে আমেরিকায় আছড়ে পড়তে চলেছে ফ্লোরেন্স ৷
১৪০ মাইল প্রতি ঘণ্টায় আছড়ে পড়তে চলেছে এই ঝড় ৷ ইতিমধ্যেই স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে পাঠানো হয়েছে ৷ গত কয়েক দশকে এমন ঝড়ের সাক্ষী থাকেনি আমেরিকা ৷ ট্যুইটারে ইতিমধ্যেই সকলকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ বলেন, ‘সকলে সতর্ক থাকুন ৷ সাবধানে থাকুন ৷’
দক্ষিণ ক্যালিফোর্নিয়ার গভর্নর হেনরি ম্যাকমাস্টারের নির্দেশে ইতিমধ্যেই মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে ৷ উপকূলবর্তী অঞ্চলগুলো থেকে প্রায় প্রায় ১ মিলিয়ন মানুষকে সরিয়ে আনা হয়েছে ৷ বৃহস্পতিবারই আছড়ে পড়তে চলেছে এই ঝড় ৷ যার জেরে বৃহস্পতিবার থেকে বন্ধ থাকবে স্কুল-কলেজ ৷ বিপর্যয় মোকাবিলা দলকেও তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে ৷
advertisement
advertisement
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, সাম্প্রতিককালে এই ধরণের ঝড়ের সম্মুখীন হয়নি দেশ ৷ ফ্লোরেন্সের জেরে উপকূলবর্তী অঞ্চলগুলিতে ইতিমধ্যেই ব্যাপক ঝড় বৃষ্টি শুরু হয়েছে ৷ হ্যারিকেন ঝড়ের কেন্দ্রস্থল বারমুডা ৷ আপাতত বারমুডা থেকে ৪৬৫ মাইল দূরে রয়েছে ফ্লোরেন্স ৷ আবহাওয়াবিদদের আশঙ্কা, আগামী ৩৬ ঘণ্টায় আরও শক্তি বাড়াতে পারে ফ্লোরেন্স ৷ ঝড়ের তীব্রতা এতটাই বেশি যে, ফ্লোরেন্সকে ক্যাটাগরি ৪-র তালিকাভুক্ত করেছেন আবহাওয়াবিদরা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
১৪০ মাইল প্রতি ঘণ্টায় এই উপকূলে আছড়ে পড়তে চলেছে ঝড়
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement