advertisement

‘ইডি সব ভিত্তিহীন অভিযোগ করছে আমার বিরুদ্ধে’, ভিডিও বার্তায় দাবি চোকসির

Last Updated:
#নয়াদিল্লি: অবশেষে নীরবতা ভাঙলেন মেহুল চোকসি ৷
৪০০ কোটি টাকার জালিয়াতিতে অভিযুক্ত হীরে ব্যাবসায়ী মেহুল চোকসি অ্যান্টিগুয়া থেকে ভিডিও বার্তায় সাফ জানিয়ে দেন, ‘জালিয়াতির অভিযোগ মিথ্যা ৷ ইডি সব ভিত্তিহীন অভিযোগ করেছে ৷’
অ্যান্টিগুয়া থেকে চোকসির আইনজীবী একটি ভিডিও বার্তা পাঠান ৷ সেই ভিডিও বার্তাতেই চোকসি দাবি করেন, ইডি তার বিরুদ্ধে যে অভিযোগ এনেছে ৷ চোকসির বিরুদ্ধে যেসমস্ত অভিযোগ আনা হয়েছে সেগুলি একেবারেই ভিত্তিহীন ৷
advertisement
advertisement
চোকসি আরও বলেন, ভারতে তাঁর কোম্পানির ৪ হাজারেরও বেশি শাখা রয়েছে ৷ কোনও একটি কিংবা একাধিক শাখায় আর্থিক গাফিলতির জেরেই ঘটনাটি তাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে ইডি ৷ তবে, এই ঘটনায় তিনি সরাসরি জড়িত নেই বলেই দাবি করেছেন চোকসি ৷
advertisement
এর পাশাপাশি কিছুদিন আগেই চোকসি জানিয়েছিলেন, ভারতে ফেরার জন্য পাসপোর্ট নেই তার কাছে ৷ গত ২০ ফেব্রুয়ারি মুম্বইয়ের তরফ থেকে বাতিল করে দেওয়া হয় চোকসির পাসপোর্টের আবেদন ৷ নিরাপত্তাজনিত কারণে বাতিল করে দেওয়া হয় তার পাসপোর্ট ৷ কিন্তু নিরাপত্তার কথা বলতে আদতে কি বলতে চাইছে মুম্বইয়ের পাসপোর্ট অফিস ৷ সেই বিষয়ে কোনও তথ্য মেলেনি পাসপোর্টের অফিস থেকে ৷ এমনটাই দাবি চোকসির ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
‘ইডি সব ভিত্তিহীন অভিযোগ করছে আমার বিরুদ্ধে’, ভিডিও বার্তায় দাবি চোকসির
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement