advertisement

Model Murder: ফ্রিজ থেকে উদ্ধার নিহত মডেলের ছিন্ন পা, চা‍‍ঞ্চল্যকর এই ঘটনায় গ্রেফতার প্রাক্তন স্বামী, শ্বশুর এবং শাশুড়ি

Last Updated:

Model Murder: ২৮ বছর বয়সি মডেল অ্যাবি চোই-য়ের দেহ থেকে ছিন্ন পা উদ্ধার হয় শহরতলির একটি বাড়ির রেফ্রিজারেটর থেকে। সঙ্গে পাওয়া গিয়েছে দেহাংশ ছিন্ন করার যন্ত্রপাতিও

২৮ বছর বয়সি মডেল অ্যাবি চোই-য়ের দেহ থেকে ছিন্ন পা উদ্ধার হয় শহরতলির একটি বাড়ির রেফ্রিজারেটর থেকে
২৮ বছর বয়সি মডেল অ্যাবি চোই-য়ের দেহ থেকে ছিন্ন পা উদ্ধার হয় শহরতলির একটি বাড়ির রেফ্রিজারেটর থেকে
হংকং : মডেলের রহস্যমৃত্যু ঘিরে তোলপাড় হংকং। রবিবার হংকং পুলিশ জানিয়েছে এই ঘটনায় চার জনকে অভিযুক্ত সাব্যস্ত করা হয়েছে। ২৮ বছর বয়সি মডেল অ্যাবি চোই-য়ের দেহ থেকে ছিন্ন পা উদ্ধার হয় শহরতলির একটি বাড়ির রেফ্রিজারেটর থেকে। সঙ্গে পাওয়া গিয়েছে দেহাংশ ছিন্ন করার যন্ত্রপাতিও। শুক্রবারই অ্যাবির দেহাংশ পাওয়া গিয়েছে। তবে এখনও পর্যন্ত তাঁর কাটা মুণ্ডু, ধড় এবং হাত খুঁজে পাওয়া যায়নি। স্থানীয় তাই পো জেলার যে বাড়িতে নিহত অ্যাবির কাটা পা উদ্ধার হয়েছে, সেখান থেকে মিট স্লাইসার এবং ইলেকট্রিক স’ বা বৈদ্যুতিন করাত-ও পাওয়া গিয়েছে।
চাঞ্চল্যকর এই ঘটনায় চার জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে তিন জনের বিরুদ্ধে অভিযোগ গুরুতর। সোমবার তাদের আদালতে পেশ করা হবে। সংবাদমাধ্যমে প্রকাশ, অ্যাবির প্রাক্তন স্বামী অ্যালেক্স কোং-কে শনিবার গ্রেফতার করা হয়েছে। তবে তাঁর বিরুদ্ধে কোনও চার্জ এখনও পর্যন্ত আনা হয়নি। ঘটনায় অভিযুক্ত তরুণীর প্রাক্তন শ্বশুর, খুড়শ্বশুর এবং শাশুড়ি।
আরও পড়ুন :  ১৫ বছরের দাম্পত্যে ১২ সন্তান! এখানেই থামতে চান না এই দম্পতি
মডেল অ্যাবি শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন। তার আগে তাঁকে শেষ দেখা গিয়েছিল তাই পো জেলায়। সেখানেই উদ্ধার হয়েছে তাঁর দেহাংশ। রেফ্রিজারেটর থেকে উদ্ধার ছিন্ন পা যে তাঁরই মৃতদেহের অংশ, প্রাথমিক তদন্তে সেটি নিশ্চিত করেছেন তদন্তকারীরা।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Model Murder: ফ্রিজ থেকে উদ্ধার নিহত মডেলের ছিন্ন পা, চা‍‍ঞ্চল্যকর এই ঘটনায় গ্রেফতার প্রাক্তন স্বামী, শ্বশুর এবং শাশুড়ি
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement