advertisement

ইদে নেশা করতে গিয়ে স্পিরিট খেয়ে ২০ জনের মৃত্যু বাংলাদেশে !

Last Updated:

ইদের দিন রেক্টিফায়েড স্পিরিট খেয়ে বাংলাদেশের তিন জেলায় অন্তত ২০ জন প্রাণ হারিয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে ৷

#ঢাকা: ইদের উৎসবে নেশা করাটাই কাল হল ৷ ইদের দিন রেক্টিফায়েড স্পিরিট খেয়ে বাংলাদেশের তিন জেলায় অন্তত ২০ জন প্রাণ হারিয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে ৷ হোমিওপ্যাথি ওষুধের দোকান থেকেই নেশা করার জন্য ইদের দিন এই স্পিরিট তারা কেনেন বলে জানা গিয়েছে ৷
রংপুর, দিনাজপুর ও বগুড়ায় স্পিরিট খেয়ে মৃত্যুর ঘটনা ঘটে ৷ রংপুরে ১০, দিনাজপুরে ৮ এবং বগুড়ায় মারা গিয়েছেন ২ জন ব্যক্তি বলে জানা গিয়েছে ৷ নেশাডুরা ওই অঞ্চলে প্রায়শই স্পিরিট, কফ সিরাপ খেয়ে নেশা করে থাকেন ৷ কারণ বাংলাদেশে মদে নিষেধাজ্ঞা রয়েছে ৷
পুলিশ ইতিমধ্যেই এক দোকানদারকে গ্রেফতার করেছে ঘটনায় ৷ দিনাজপুরের ওই হোমিওপ্যাথই ইদের দিন বিক্রি করেছিলেন বলে জানা গিয়েছে ৷ কাশির সিরাপ বা স্পিরিট এভাবে বিনা প্রেসক্রিপশনে বিক্রি করাও বেআইনি ৷ আর এর জন্য প্রায়শই মৃত্যু হচ্ছে মানুষের ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
ইদে নেশা করতে গিয়ে স্পিরিট খেয়ে ২০ জনের মৃত্যু বাংলাদেশে !
Next Article
advertisement
Mamata Banerjee-Abhishek Banerjee Meeting: কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
  • দুপুর তিনটের পর থেকে এই বৈঠক হয় কালীঘাটের বাড়িতে

  • বিধানসভা ভোটের প্রার্থী তালিকা নিয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে, সূত্রের খবর

  • পাশাপাশি রাজ্যসভা ভোটের প্রাথী নিয়েও আলোচনা বলেই সূত্রের খবর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement