advertisement

Rare Anaconda Death: ২০০ কেজি ওজনের সবুজ অ্যানাকোন্ডা! আমাজনের বৃষ্টিঅরণ্যে আবিষ্কারের কিছু দিনের মধ্যেই হত্যা বিশ্বের ‘সবথেকে বড়’ সাপকে

Last Updated:

Rare Anaconda Death: দক্ষিণ ব্রাজিলের মাতো গ্রোসো দো সাল প্রদেশের বোনিতো এলাকার গ্রামীণ অঞ্চলে ফোরমোজো নদীতে এই অ্যানাকোন্ডা সাপটিকে পাঁচ সপ্তাহ আগে আবিষ্কার করা হয়৷ তার নাম রাখা হয় অ্যানা জুলিয়া

অ্যানাকোন্ডার নাম রাখা হয় অ্যানা জুলিয়া
অ্যানাকোন্ডার নাম রাখা হয় অ্যানা জুলিয়া
বোনিতো : আবিষ্কার করার মাত্র কিছু দিনের মধ্যেই মৃত্যু হল দৈত্যাকৃতি অ্যানাকোন্ডা-র৷ বিজ্ঞানীদের ধারণা, বিশ্বের বৃহত্তম সাপগুলির মধ্যে এটি অন্যতম৷ যে গবেষক সাপটিকে প্রাথমিক ভাবে আবিষ্কার করেছিলেন তাঁর দাবি বন্দুকের গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছে বিশালাকায় সরীসৃপটি৷
দক্ষিণ ব্রাজিলের মাতো গ্রোসো দো সাল প্রদেশের বোনিতো এলাকার গ্রামীণ অঞ্চলে ফোরমোজো নদীতে এই অ্যানাকোন্ডা সাপটিকে পাঁচ সপ্তাহ আগে আবিষ্কার করা হয়৷ তার নাম রাখা হয় অ্যানা জুলিয়া৷ এক বহজাতিক নামী টেলিভিশন চ্যানেলের জন্য ‘পোল টু পোল’ সিরিজের শ্যুটিঙের সময় অ্যানাকোন্ডাটিকে দেখা গিয়েছিল প্রথম বার৷
আরও পড়ুন : সুজি খান এভাবে! চোখের নিমেষে রোগা হবেন! দূর হবে ওজন নিয়ে দুশ্চিন্তা
দৈর্ঘ্যে ২৬ ফুট, সবুজ রঙের সাপটির ওজন প্রায় ৪৪০ পাউন্ড বা ১৯৯.৫৮১ কিলোগ্রাম৷ যা প্রায় ৩১ টি বড় পাথরের ওজনের সমান৷ অ্যানাকোন্ডার মাথার আয়তন মানুষের মাথার আয়তনের সঙ্গে তুলনীয়৷ বিরল সাপটির মৃত্যুর কারণ নিয়ে তদন্ত চলছে৷ অধ্যাপক ফ্রিক ভঙ্ক ইনস্টাগ্রামে লিখেছেন, ‘‘তীব্র দুঃখের সঙ্গে জানাচ্ছি যে একটা বিশাল আয়তনের সবুজ অ্যানাকোন্ডা, যেটির সঙ্গে আমি সাঁতার কেটেছিলাম, সেটিকে নদীতে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে৷’’
advertisement
advertisement
advertisement
পূর্ণবয়স্ক অ্যানাকোন্ডাটি সম্পূর্ণ সুস্থ ছিল বলে দাবি অধ্যাপকের৷ জীবিত থাকলে তার প্রজাতির বংশবৃদ্ধি হত এবং সেটা বিশ্বের জীববৈচিত্রের জন্য লাভদায়ক বলে মন্তব্য সর্পগবেষকদের৷ কারণ দানবাকৃতির এই বিশেষ প্রজাতির সাপ পৃথিবীতে খুব বেশি নেই৷ বলছেন বিজ্ঞানী তথা গবেষকরা৷ বিরল এই সরীসৃপের অকালমৃত্যু যে বন্যপ্রাণের উপর মানুষের নৃশংসতারই আরও একটি নিদর্শন, তাতে কোনও সন্দেহ নেই ওয়াকিবহাল মহলের৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Rare Anaconda Death: ২০০ কেজি ওজনের সবুজ অ্যানাকোন্ডা! আমাজনের বৃষ্টিঅরণ্যে আবিষ্কারের কিছু দিনের মধ্যেই হত্যা বিশ্বের ‘সবথেকে বড়’ সাপকে
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement