advertisement

'ইনকগনিটো মোড'-এ নেওয়া হচ্ছে ব্যক্তিগত তথ্য! ৫০০ কোটি ডলার জরিমানার মুখে গুগল

Last Updated:

গত বছরের জুনে তিন ব্যবহারকারী গুগলের বিরুদ্ধে মামলা করেন। তাঁদের আরও অভিযোগ ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করে ঘুরপথে ব্যবসা করছে গুগল।

#ক্যালিফর্নিয়া : পরিষেবা ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের অভিযোগ উঠছিল দীর্ঘদিন থেকেই। প্রমাণ মিলতেই বড়সড় ধাক্কা খেল গুগল। ইতিমধ্যেই ৫০০ কোটি ডলার জরিমানার মুখে পড়েছে বিশ্বের অন্যতম বৃহত্তম সংস্থা গুগল। ক্রোম ব্রাউজার ব্যবহার করে ওয়েবসাইট দেখার সময় ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করতে পারে গুগল। এমনকি নিজের ব্যক্তিগত তথ্য আড়ালে রাখতে ইচ্ছুক ব্যবহারকারী যদি নিজের তথ্য প্রকাশ করতে না চান, তবে তাকে 'ইনকগনিটো মোড’ ব্যবহার করতে বলা হয়। এবার সেই 'ইনকগনিটো মোড'-এও ইনফরমেশন ট্র্যাকিংয়ের অভিযোগ উঠল গুগলের বিরুদ্ধে।
অতএব মামলা এড়ানোর কার্যত আর কোনও পথই খোলা নেই সার্চ জায়ান্ট গুগলের কাছে।এদিকে ইনকগনিটো মোডেও ব্যবহারকারীর ওপর নজর রাখছে মার্কিন প্রতিষ্ঠান গুগল। এই অভিযোগে গত বছরের জুনে তিন ব্যবহারকারী গুগলের বিরুদ্ধে মামলা করেন। তাঁদের আরও অভিযোগ ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করে ঘুরপথে ব্যবসা করছে গুগল। এদিকে গুগল অবশ্য ওই মামলা খারিজ করে দেওয়ার আবেদন জানিয়েছিল। কিন্তু বিচারক লুসি কোহ প্রতিষ্ঠানটির সে আবদারে সাড়া দেননি। বিচারক কোহ বলছেন, ইনকগনিটোর গোপনতা মোড সক্রিয় থাকলেও গুগল যে ব্যবহারকারীদের ডেটা সংগ্রহ করছে, সে ব্যাপারে প্রতিষ্ঠানটি তাদের 'অবহিত করেনি’। এই মামলায় অভিযোগকারীদের তরফে ৫০০ কোটি ডলার ক্ষতিপূরণ চাওয়া হয়েছে বলেও জানা যাচ্ছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
'ইনকগনিটো মোড'-এ নেওয়া হচ্ছে ব্যক্তিগত তথ্য! ৫০০ কোটি ডলার জরিমানার মুখে গুগল
Next Article
advertisement
'আই ট্রাস্ট গড উইল নট গিভ মি...' রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়ে মাদার টেরিজাকে স্মরণ রাজীব কুমারের
'আই ট্রাস্ট গড উইল নট গিভ মি...' মনোনয়ন জমা দিয়ে মাদার টেরিজাকে স্মরণ রাজীব কুমারের
  • রাজ্যসভার প্রাথী হিসেবে আজই মনোনয়ন জমা দেওয়ার দিন। বিধানসভায় মনোনয়ন জমা দিতে সকাল সকাল হাজির ছিলেন রাজীব কুমার। মনোনয়ন পত্র জমা দিয়ে মাদার টেরিজাকে উদ্ধৃত করে যা বললেন প্রাক্তন আমলা রাজীব কুমার

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement