Pakistan Cricketer Fined: টি টোয়েন্টি বিশ্বকাপে মহিলা হোটেল কর্মীর সঙ্গে অশ্লীল ব্যবহার, শাস্তির কোপে পাক ক্রিকেটার
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Pakistan Cricketer Fined: মহিলা চিৎকার করতে শুরু করেন, হোটেলের মহিলা কর্মীর চিৎকারে ছুটে আসেন অন্য কর্মীরা , পাক ক্রিকেটারের কেলেঙ্কারি
কলকাতা: বৃহস্পতিবার এক সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীলঙ্কার ক্যান্ডিতে আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ চলাকালীন এক মহিলা কর্মীর সঙ্গে দুর্ব্যবহারের জন্য একজন পাকিস্তানি খেলোয়াড়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে৷ নাম সর্বসমক্ষে না এলেও পিসিবি অভিযোগ মেনে নিয়েছে বলে জানা গেছে৷ কারণ তাঁকে জরিমানা করা হয়েছে, যা দলের ম্যানেজারের ভিত্তিতে করা হয়েছে। টেলিকম এশিয়া স্পোর্টসের প্রতিবেদন অনুসারে, আয়োজক শ্রীলঙ্কার বিরুদ্ধে পাকিস্তানের শেষ সুপার ৮ ম্যাচের আগে এই ঘটনাটি ঘটেছিল এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং দলগত মহলে কানাঘুষা চলছে।
advertisement
পাক দলের সূত্রে প্রাপ্ত খবরের অনুসারে, সূত্র বলেছে- "শ্রীলঙ্কার বিরুদ্ধে পাকিস্তানের শেষ সুপার এইটের ম্যাচের আগে, পাকিস্তানের বিশ্বকাপ দলের একজন খেলোয়াড় একজন মহিলা হাউসকিপিং কর্মীর সঙ্গে অশ্লীল ব্যবহার করেন," সূত্র টেলিকম এশিয়া স্পোর্টকে জানিয়েছে। "কর্মীরা চিৎকার করে সাহায্যের জন্য ডাকেন, যার ফলে হোটেল কর্মীরা তাঁকে উদ্ধার করতে এগিয়ে আসেন এবং পাকিস্তান দলের ম্যানেজার নাভেদ চিমাকে বিষয়টি জানান৷" Photo- Representative (AI)
advertisement
advertisement
advertisement
প্রতিবেদনে বলা হয়েছে যে পাকিস্তানি খেলোয়াড় এবং ব্যাকরুম কর্মীদের নানা সফরে গণ্ডগোলে ব্যবহার করেছেন এমন ইতিহাস রয়েছে। গত বছর ইংল্যান্ড সফরে পাকিস্তান শাহিনদের এক মেয়েকে রেপ করার অভিযোগে তরুণ ব্যাটসম্যান হায়দার আলিকে ম্যানচেস্টার পুলিশ গ্রেফতার করেছিল। হায়দার আদালতে হাজির হলেও প্রমাণের অভাবে তাকে ছেড়ে দেওয়া হয় বলে প্রতিবেদনে দাবি করা হয়েছিল৷
advertisement







