advertisement

French President Emanuel Macron hit with an egg: ফরাসি রাষ্ট্রপতি ম্যাকরনের শরীর লক্ষ্য করে উড়ে এল ডিম, অল্পের জন্য বাঁচল মুখ

Last Updated:

ফ্রান্সের লিঁয়তে একটি খাদ্য মেলায় যোগ দিতে গিয়েছিলেন ফরাসি রাষ্ট্রপতি (French President Emanuel Macron hit with an egg)৷

ফরাসি রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাকরন৷ Photo-AP
ফরাসি রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাকরন৷ Photo-AP
#প্যারিস: ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাকরনকে ডিম ছুড়ে মারা হল৷ এ দিন ফ্রান্সের লিঁয় শহরে এই ঘটনা ঘটেছে৷ সেখানে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন ম্যাকরন৷ তখনই ভিড়ের মধ্যে থেকে তাঁকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারা হয়৷
ফ্রান্সের লিঁয়তে একটি খাদ্য মেলায় যোগ দিতে গিয়েছিলেন ফরাসি রাষ্ট্রপতি৷ তখনই ভিড়ের মধ্যে থেকে তাঁকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারেন এক বিক্ষোভকারী৷ অল্পের জন্য তা ফরাসি রাষ্ট্রপতির মুখে না লেগে কাঁধের কাছে লাগে৷ যদিও ডিমটি ফাটেনি৷ ডিম ছোড়ার পর ওই বিক্ষোভকারী 'বিপ্লব দীর্ঘজীবী হোক' বলে চিৎকারও করতে থাকেন৷
advertisement
advertisement
ঘটনার পর পরই ওই বিক্ষোভকারীকে গ্রেফতার করে পুলিশ৷ যদিও ঘটনাটি নিয়ে কোনও প্রতিক্রিয়া জানাতে চায়নি ম্যাকরনের অফিসের মুখপাত্র৷ গত জুন মাসেই ফরাসি রাষ্ট্রপতিকে চড় মেরেছিলেন এক ব্যক্তি৷ সেই ঘটনা ঘটেছিল দক্ষিণ ফ্রান্সে৷ ওই ব্যক্তিকে চার মাস জেলের শাস্তি দেওয়া হয়৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
French President Emanuel Macron hit with an egg: ফরাসি রাষ্ট্রপতি ম্যাকরনের শরীর লক্ষ্য করে উড়ে এল ডিম, অল্পের জন্য বাঁচল মুখ
Next Article
advertisement
Iran USA War Update: বুধবার থেকেই মাইক্রোসফট, গুগল, ইন্টেল-এর মতো মার্কিন সংস্থায় হামলা? চরম হুঁশিয়ারি দিল ইরান
বুধবার থেকেই মাইক্রোসফট, গুগল, ইন্টেল-এর মতো মার্কিন সংস্থায় হামলা? চরম হুঁশিয়ারি দিল ইরান
  • এবার মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিকে নিশানা করবে ইরান?

  • মাইক্রোসফট, মেটা, ইন্টেল-এর মতো সংস্থায় হামলার হুঁশিয়ারি৷

  • বুধবার রাত থেকেই হামলা, চরম হুঁশিয়ারি তেহরানের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement