Jeffrey Epstein case: এপস্টেইনের ‘কবলে’ ভারতীয় মেয়েও! যৌন অত্যাচার, তারপর..মামলা’র ফাইল রিলিজে প্রকাশ্যে নতুন তথ্য
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত জেফরি এপস্টেইনের কবলে পড়েছিল ভারতীয় মহিলাও৷ মামলার নতুন নথিতে মিলল ভয়ঙ্কর তথ্য৷
নিউ ইয়র্ক: ‘এপস্টেইন ফাইলস’-এ ইতিমধ্যেই উঠে এসেছে একাধিক গণ্যমান্য ভারতীয় ব্যক্তির নাম৷ এবার জেফরি এপস্টেইন মামলার সর্বশেষ প্রকাশিত নথিতে উঠে এল ভারতীয় এক নির্যাতিতার তথ্য৷ জানা গিয়েছে, ভারতীয় ওই মেয়েটির নামও এপস্টেইন কাণ্ডের নির্যাততাদের তালিকায় ছিল৷ তাঁকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য খুঁজছিলেন মার্কিন কর্তৃপক্ষ৷
সর্বকালের সবচেয়ে আলোচিত ‘যৌন কেলেঙ্কারি’৷ যেখানে এক দু’জন নয়, হাজার হাজার নাবালিকার উপরে যৌন অত্যাচারের অভিযোগ উঠেছে৷ উঠেছে ‘আন্ডার এজ সেক্স ট্র্যাফিকিং’-এর৷ আর এই মামলায় জড়িয়েছে ট্রাম্প, ক্লিন্টনদের মতো বাঘা বাঘা সব নাম৷ মূল অভিযুক্ত জেফরি এপস্টেইনের অবশ্য বিচারপর্বের আগেই ২০১৯ সালে জেলবন্দি থাকা অবস্থায় মৃত্যু হয়েছে৷ জেল কর্তৃপক্ষ দাবি করেছেন, তিনি আত্মহত্যা করেছেন৷
advertisement
advertisement
জনগণের দাবি মেনে বর্তমানে একে একে প্রকাশ করা হচ্ছে এপস্টেইন মামলার যাবতীয় সব নথি৷ সেই নথি থেকেই জানা গিয়েছে, এপস্টেইন কাণ্ডে নির্যাতিত হয়েছিল এক ভারতীয় বালিকাও৷
দ্য পাওনিয়র-এর প্রতিবেদন অনুযায়ী, New York Crime Victims Compensation scheme-এর অধীনে ক্ষতিপূরণ দেওয়ার জন্য এক ভারতীয় মহিলাকে খোঁজা হচ্ছিল৷ ২০২০ সালের ১৩ জানুয়ারি সালের একটি ই-মেলে সেই কথা লেখা রয়েছে৷
advertisement
বলা হয়েছে, ওই মেয়েটির ঠিকানা যদি ভারতে খুঁজে পাওয়ার যায়, তাহলে যেন মার্কিন দূতাবাসের তরফে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়৷ তাহলে তা এফবিআই-য়ের কাছে পাঠানো হবে৷ মেইলে সাপোর্ট থেরাপির উল্লেখও করা হয়৷
advertisement
যেখানে ভারতীয় মেয়েটির কথা উল্লেখ করা হয়েছে, সেই অংশটি হল, ‘‘ভারতে থাকে, এমন একজনের বিষয়ে বলছি৷ যদি ওর ঠিকানা বা যোগাযোগ করার কোনও উপায় জানতে পারো, তাহলে দূতাবাসে আমাদের সহকর্মীদের তা জানিও৷ যদি আরও কোনও প্রশ্ন থাকে আমায় জিজ্ঞেস করতে পারো৷’’
২০১৯ সালের অগাস্ট মাসে জেলবন্দি অবস্থায় জেফরি এপস্টেইনের মৃত্যুর কয়েক মাস পরে এই ইমেল লেখা হয়েছিল৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,New Delhi,Delhi
First Published :
Feb 16, 2026 9:01 PM IST











