advertisement

Durga Puja 2021: আমেরিকায় বাড়ি বসেই পান পুজোর মিষ্টি-প্রসাদ! বাঙালিদের জন্য অভিনব পুজোর আয়োজন

Last Updated:

এই বিশেষ ব্যবস্থা করেছে গার্ডেন স্টেট পুজো কমিটি( USA, Durga Puja 2021)৷ এবার ৪০ বছরে পা দিল নিউ জার্সির এই দুর্গা পুজো৷

#নিউ জার্সি: ঘরে বসেই নিন দুর্গাপুজোর আনন্দ, সঙ্গে পেয়ে যান পুজোর ফুল-প্রসাদ-মিষ্টি৷ অভিনব ভাবনা গার্ডেন স্টেট পুজো কমিটির (Garden State Pujo Committee)৷ ৪০ বছরে পা দিল মার্কিন মুলুকের এই পুজো (Durga Puja USA)৷ আমেরিকার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে হওয়া দুর্গা পুজোগুলির মধ্যে এই পুজো বেশ পুরনো৷ ফলে ধারে-ভারে এবং বয়সের জোরে বেশ এগিয়ে৷
advertisement
জার্সি সিটির (New Jersy) এই পুজো মূলত ইউকেন্ড পুজো৷ দু’দিনের এই পুজোয় ৮০০ থেকে ১হাজার মানুষের জনসমাগমে এক চিলতে কলকাতার দর্শন মেলে! আবেগে ভাসেন পুজোয়ে উপস্থিত বাঙালিরা৷ তবে গত বছর থেকে করোনার দৌলতে আনন্দে ভাটা পড়েছে৷ এবছরও পুজোয় রয়েছে নানা বিধিনিষেধ৷ খুব ছোট করে পুজোর ব্যবস্থা করছেন উদ্যোগতারা৷ সাধারণত কোনও বড় জায়গায় পুজোর আয়োজন করা হয়, শহরের মাঝে৷ এবার কিছুটা দূরে হচ্ছে পুজো৷ আকারে অনেক ছোট৷ সাধারণ মানুষেরও প্রবশ নৈবনৈবচ৷ করোনার প্রকোপের কথা মাথায় রেখে কোনও ঝুঁকি নিতে চাইছে না পুজো কমিটি৷ তাই এবারও ডিজিটাল পুজোর(Digital Puja) উপর জোর দেওয়া হচ্ছে৷ তার সঙ্গেই রয়েছে বিশেষ ভাবনা চিন্তা৷ আমেরিকায় বসবাসকারী প্রত্যেক বাঙালির কাছে পৌঁছে যাওয়ার বার্তা দিচ্ছে গার্ডেন স্টেট পুজো কমিটির সদস্যরা৷
advertisement
যেহেতু ডিজিটাল মাধ্যমে পুজো দেখানোর পরিকল্পনা করা হয়েছে, তাই আমেরিকার(USA Durga Puja) যে কোনও প্রান্তে বসেই এই দুর্গাপুজোর মজা নিতে পারবেন বাঙালিরা৷ মত উদ্যোগতাদরে৷ এরই সঙ্গে থাকছে অনলাইন অঞ্জলির সুবিধা৷
advertisement
এখনও পর্যন্ত ১২ বছরের কমবয়সিদের টিকাকরণ হয়নি৷ অনেকের জটিল শারীরিক সমস্যা রয়েছে এবং সর্বোপরি বয়স্কদের ঘরবন্দি থাকাই শ্রেয়৷ এই পরিস্থিতিতে বাড়ি বসেই দুর্গাপুজো দেখা, অঞ্জলি দেওয়া তাদের জন্য সুবিধাজনক৷ সেই ভাবনা থেকেই জার্সি সিটির অভিনব পদক্ষেপ৷ আর যারা অঞ্জলি দেবেন তাদের প্রত্যেকের বাড়িতে পৌঁছে যাবে প্যাকেটে করে পুজোর প্রসাদ, সঙ্গে পুজোর ফুল৷ কলকাতায় পাড়ার পুজোয় যেমন ব্যবস্থা থাকে, ঠিক তেমনই বাড়ির সেই সব পুজোর নস্টালজিয়াও উস্কে দেবে জার্সি সিটির আয়োজন৷ তবে এর জন্য অপেক্ষা করতে হবে দু’ তিনদিন৷ কারণ সেই বাক্স ভর্তি মায়ের আর্শীবাদ তো যাবে পোস্টে!
advertisement
একসঙ্গে থাকছে অনলাইন বিনোদনের ব্যবস্থা৷ সন্ধেবেলা দেবজ্যোতি মিশ্রের ক্রিয়েশনে দেখা যাবে মিউজিক্যাল কনসার্ট আলোকময়ী৷ সামান্য মূল্যেই সব আনন্দ উপভোগ করার সুযোগ থাকছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Durga Puja 2021: আমেরিকায় বাড়ি বসেই পান পুজোর মিষ্টি-প্রসাদ! বাঙালিদের জন্য অভিনব পুজোর আয়োজন
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement