advertisement

Durga Puja 2021: কুমারটুলি থেকে বিমানে ঠাকুর, নিয়ম মেনেই পুজো হল কানাডার ডারহ্যামে 

Last Updated:

মন খারাপ থেকেই এবার দুর্গাপুজোর (Durga Puja 2021) আয়োজন করে ফেলল কানাডার ডারহ্যামের বাঙালিরা (Durga Puja in Canada)।

Durga Puja 2021: Idol is from Kumartuli and Durga Puja celebrated in Durham
Durga Puja 2021: Idol is from Kumartuli and Durga Puja celebrated in Durham
#কলকাতা:  নিজের চেনা গলি ধরে হেঁটে যাওয়া হয়নি বহুদিন। ল্যাপটপে রেকর্ড করে রাখা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের স্তোত্রপাঠ পুজো আসছে ক্যলেন্ডারে জানান পেলেই চালিয়ে দেওয়া হত। দেশ থেকে অনেক দূরে থাকা মানুষগুলোর পুজোয় বাড়ি ফেরার জন্যে মন কেমন করলেও উপায় ছিল না দেশে ফেরার। সেই মন খারাপ থেকেই এবার দুর্গাপুজোর (Durga Puja 2021) আয়োজন করে ফেলল কানাডার ডারহ্যামের বাঙালিরা (Durga Puja in Canada)।
advertisement
এক বিকেলে চায়ের কাপের আড্ডায় পুজো, কাশবন, ঢাকের বাদ্যি, পুজোর হুল্লোড় মনে আসাতেই তারা সিদ্ধান্ত নিয়েছিলেন, "চল এবার আমরাও পুজো করি।" তো যেমন কাজ তেমনই ব্যবস্থা। ধুমধামের সাথে বাঙালি পুজোর (Durga Puja in Foreign) আয়োজন করে ফেলল। নাম দেওয়া হল আগমনী কালাচারাল অ্যাসোসিয়েশন। প্রথমবার পুজোর আয়োজন করেছিল তারা। কুমারটুলি থেকে সুন্দর প্রতিমার বায়না দেওয়া হয়েছিল। সেই প্রতিমাতেই এবার পুজো হয়েছে। স্থানীয় পুরোহিত পাওয়া গেছে। বিশুদ্ধ মন্ত্রোচ্চারণ করেই পুজো করেছেন তিনি।
advertisement
তবে বাংলার মতো ৫ দিনের পুজো নয়। ১০ ও ১১ তারিখ পুজো সেরেছেন ডারহামের বাঙালিরা। নিষ্ঠার সঙ্গেই হয়েছে দুর্গাপুজো (Durga Puja 2021)। চেষ্টা হয়েছে কোথাও কোনও ফাঁক যাতে না থাকা। আরে বাবা বাঙালি বলে কথা। তবে শুধু কুমারটুলির প্রতিমা, বিশুদ্ধ মন্ত্রোচ্চারণ করে পুজো নয়। পুজো উপলক্ষ্যে ছিল বিশেষ খাবারের আয়োজন। এমনকি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছিল। সবটাই আগমনী কালচারাল অ্যাসোসিয়েশন দক্ষ হাতে সামলেছে৷ যাকে নিজেরাই বলছেন ফুল মস্তি হচ্ছে। আর অনুভূতিটা হচ্ছে যেন কলকাতার বাড়ির পুজোয় বসে আছি৷
advertisement
এই পুজোর অন্যতম উদ্যোক্তা প্রিন্স বন্দোপাধ্যায় জানিয়েছেন, "আমরা কোভিড প্রটোকল মেনেই সবাই পুজোয় যোগ দিয়েছি। অনেকে আমাদের এই পুজো দেখতে এসেছেন। আমরা অবশ্যই পুজোর কলকাতাকে মিস করি। তাই তো এই পুজোর আয়োজন। আশা করি আগামী দিনে আমাদের এই পুজো আরও অনেক বড় হবে।" পুজোর অন্যতম আয়োজক অস্মিতা। ভোগ নিয়ে বেশ উৎসাহী সে। ভোগের মেনুতে ছিল, খিচুরি, আলু ফুলকপির তরকারি, লাবরা ও চাটনি। আর একদিন ছিল, পোলাও, পনীরের তরকারি, আলু ফুলকপির তরকারি, চাটনি। এছাড়া পঞ্চব্যাঞ্জন তো ছিলই। পুজোর আয়োজনে ব্যস্ত থাকা দেবপ্রিয়া জানাচ্ছেন, দেশের মতো অনেক কিছুই পাইনি। কিন্তু মনের মধ্যে একটা জেদ ছিল আমরা পুজো করতে পারব।
advertisement
ABIR GHOSHAL
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Durga Puja 2021: কুমারটুলি থেকে বিমানে ঠাকুর, নিয়ম মেনেই পুজো হল কানাডার ডারহ্যামে 
Next Article
advertisement
West Bengal Weather Update: মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের আট ও উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস ! দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা
  • মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস !

  • সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস !

  • দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement