advertisement

মদ্যপ অবস্থায় ঘোড়াকে চুম্বনের চেষ্টা, যুবকের নাকে কামড় বসাল সে! তার পর...

Last Updated:

ভাসিলি তার পর ঘোড়ার মুখে চুম্বনের চেষ্টা করেন। ঘোড়া বিরক্ত হয়ে সোজা তার নাকে কামড়ে দেয়

#মস্কো: মদ্যপ (Drunk) অবস্থায় ঘোড়ার মুখে চুম্বন (Kiss) যুবকের। বিরক্ত হয়ে তাঁর নাকে কামড় বসাল ঘোড়া (Horse)। ঘটনাটি রাশিয়ার (Russia)। পুলিশ ও ঘোড়ার মালিকের পক্ষ থেকে এমন অভিযোগ করা হলেও, বিষয়টি স্বীকার করেননি ওই যুবক। তাঁর কথায়, ঘোড়াকে খাওয়াতে গিয়ে এ ঘটনা ঘটে!
রাশিয়ার স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পুলিশ (Police) জানিয়েছে, ভাসিলি নামে ওই যুবক কিছু দিন আগে বন্ধুদের সঙ্গে একটি পানশালায় গিয়েছিলেন। সেখান থেকে মদ্যপ অবস্থায় বেরোনোর সময় তাদের সামনে দুই মহিলা পড়েন। তাঁরা দু'জনই দু'টো ঘোড়ায় সওয়ার ছিলেন। মহিলাদের বিরক্ত করার চেষ্টা করেন ভাসিলি। কিন্তু মহিলারা সে বিষয়ে গুরুত্ব না দেওয়ায় তিনি এর পর ঘোড়ার দিকে নজর দেন।
advertisement
মহিলাদের ছেড়ে ভাসিলি ঘোড়াকে বিরক্ত করা শুরু করেন। পুলিশের কথা অনুযায়ী, ভাসিলি তার পর ঘোড়ার মুখে চুম্বনের চেষ্টা করেন। ঘোড়া বিরক্ত হয়ে সোজা তার নাকে কামড়ে দেয়। নাক থেকে কার্যত মাংস উঠে আসে।
advertisement
রক্তাক্ত অবস্থায় ভাসিলিকে তড়িঘড়ি হাসপাতালে (Hospital) নিয়ে যান তাঁর বন্ধুরা। সেখানে গেলে চিকিৎসকরা তাঁর নাকে অনেকগুলো সেলাই করেন। চিকিৎসকরা জানান, প্লাস্টারের কোনও দরকার নেই। ক্ষত খুব একটা গভীর নয় বা হাড়ও ভেঙে যায়নি। তবে, সেলাই পড়েছে অনেকগুলো, ফলে দাগ থেকে যাবে।
advertisement
এ দিকে, পুলিশের কাছে এক মহিলা জানিয়েছেন যে, বার বার সতর্ক করা হয়েছিল ভাসিলিকে এ ব্যাপারে। বলা হয়েছিল, ঘোড়া বিরক্ত হতে পারে আর বিরক্ত হলে কামড়াতেও পারে। কিন্তু ওই যুবক কথা শোনেননি। তিনি ঘোড়াকে চুম্বনের (Kiss) চেষ্টা করেই চলেন!
পুলিশও দাবি করে, পানশালা থেকে বেরিয়ে মদ্যপ অবস্থাতেই ছিলেন যুবক। ফলে, নেশার ঘোরেই এ কাজ করেছেন তিনি।
advertisement
তবে, যাঁর বিরুদ্ধে অভিযোগ, সেই ভাসিলি অবশ্যই অর্ধেক বিষয়ই স্বীকার করেননি। মদ্যপান করার কথা তিনি স্বীকার করেছেন ঠিকই, কিন্তু ঘোড়াকে চুম্বনের বিষয়টি স্বীকার করেননি। তাঁর কথায়, তিনি ঘোড়াটিকে গাজর খাওয়াতে গিয়েছিলেন। ঘোড়াটি উলটে তাঁকে কামড়ে দেয়!
যুবকের এই দাবির পরও মহিলার দাবি, যুবককে বার বার নিষেধ করা হয়েছিল এমন কাজ করতে। তাঁর সঙ্গে থাকা আরও এক মহিলাও একই কথা বলেন ভাসিলিকে, কিন্তু তিনি কথা শোনেননি। ফলে এই ঘটনা ঘটেছে।
advertisement
পুরো ঘটনাটির তদন্ত করছে পুলিশ। যুবককেও হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
মদ্যপ অবস্থায় ঘোড়াকে চুম্বনের চেষ্টা, যুবকের নাকে কামড় বসাল সে! তার পর...
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement