Donald Trump and Narendra Modi: নরেন্দ্র মোদির সঙ্গে কথা ডোনাল্ড ট্রাম্পের! মার্কিন রাষ্ট্রদূত জানালেন, ‘শুনতে থাকুন...’
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
সোশ্যাল মিডিয়া এক্স-এ সার্জিও ২০২০ সালের ফেব্রুয়ারিতে নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে ট্রাম্পের ভারত সফরের সময় তোলা দুই নেতার একটি ছবি পোস্ট করে এই বার্তাটি দিয়েছেন৷ লিখেছেন, ‘শুনতে থাকুন..’৷
নয়াদিল্লি: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ জানালেন, আমেরিকার রাষ্ট্রদূত সার্জিও গোর৷ সোশ্যাল মিডিয়া এক্স-এ সার্জিও ২০২০ সালের ফেব্রুয়ারিতে নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে ট্রাম্পের ভারত সফরের সময় তোলা দুই নেতার একটি ছবি পোস্ট করে এই বার্তাটি দিয়েছেন৷ লিখেছেন, ‘শুনতে থাকুন..’৷
নতুন বছরে এই প্রথম সরকারি ভাবে দুইনেতার কথোপকথনের কথা প্রকাশ্যে এল৷ এর আগে গত ১১ ডিসেম্বর কথা বলেছিলেন তাঁরা৷ সেবার কথা বলার পরে প্রধানমন্ত্রী নেন্দ্রমোদি সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘‘প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে উষ্ণ এবং গভীর আলোচনা হল৷ আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার বিষয়ে আমরা কথা বললা৷ বিশ্বের শান্তি, স্থীতি এবং উন্নয়নের তাগিদে ভারত এবং আমেরিকা সবসময় কাজ করবে৷’’
advertisement
advertisement
কিছুক্ষণ আগে, ট্রাম্প তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে নয়াদিল্লির ইন্ডিয়া গেটের একটি ছবি শেয়ার করেছিলেন , যেখানে তিনি স্মৃতিস্তম্ভটিকে ‘সুন্দর বিজয়ের খিলান’ বলে প্রশংসা করেছিলেন। ট্রাম্প নিজেই ওয়াশিংটন ডিসি-তে ঠিক এরকমই বিজয়-খিলান তৈরি করাতে চান৷ তাই বিষয়টি দ্রুত নজরে আসে সকলের৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,New Delhi,Delhi
First Published :
Feb 02, 2026 9:55 PM IST











