advertisement

Bangladesh College Student Death: এক সপ্তাহ ধরে নিখোঁজ, বাংলাদেশে নদীতে ভেসে উঠল কলেজ ছাত্রের দেহ!

Last Updated:

স্থানীয়রা জানিয়েছেন, অভি অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন৷ কয়েক দিন পরই তাঁর ফাইনাল পরীক্ষাও ছিল৷

মৃত কলেজ ছাত্র অভি৷
মৃত কলেজ ছাত্র অভি৷
বাংলাদেশের নওগাঁ জেলায় নদী থেকে উদ্ধার হল নিখোঁজ কলেজ ছাত্রর দেহ৷ মৃত ওই ছাত্রের নাম অভি৷ বাংলাদেশের স্থানীয় সংবাদমাধ্যমেই এই কলেজ ছাত্রের মৃত্যুর খবর প্রকাশিত হয়েছে৷ গত শনিবার ওই কলেজ ছাত্রের দেহ উদ্ধার হয়৷
মৃত ছাত্রের পরিবারের দাবি, গত ১১ জানুয়ারি অশান্তির পর বাড়ি ছেড়ে বেরিয়ে যান অভি৷ তার পর থেকেই নিখোঁজ ছিলেন তিনি৷ অনার্স নিয়ে স্নাতকোত্তর পর্যায়ের পড়াশোনা করছিলেন ওই ছাত্র৷ নওগাঁ সরকারি কলেজে ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন অভি৷
জানা গিয়েছে, মৃত ওই ছাত্র বগুরা জেলার অন্তর্গত আদমদিঘি উপজেলার সান্তাহারের বাসিন্দা ছিলেন৷ এক ছাত্রের মৃতদেহ উদ্ধারের খবর সমাজমাধ্যমে জানতে পেরে নদীর পাড়ে পৌঁছয় তাঁর পরিবার৷ মৃতদেহের পরণে থাকা পোশাক দেখে অভিকে শনাক্ত করে তাঁর পরিবার৷ তাঁর বাবার নাম রমেশ চন্দ্র৷
advertisement
advertisement
সাম্প্রতিক সময়ে যেভাবে বাংলাদেশে একের পর একে সংখ্যালঘু নিধনের ঘটনা সামনে এসেছে, তাতে এই ছাত্রের মৃত্যুর কারণ ঘিরেও রহস্য ছড়িয়েছে৷ অভির মৃত্যু নিছক দুর্ঘটনা নাকি এর পিছনে অন্য কোনও রহস্য আছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা৷
মৃত ছাত্রের বাবা জানিয়েছেন, নিখোঁজ হয়ে যাওয়ার পর আত্মীয়স্বজন এবং সম্ভাব্য অন্যান্য জায়গায় ছেলের খোঁজ করেন তাঁরা৷ আদমদিঘি থানাতেও নিখোঁজ ডায়েরি করা হয়৷ পুলিশ জানিয়েছে, ওই ছাত্রের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে৷ ময়নাতদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে৷
advertisement
স্থানীয়রা জানিয়েছেন, অভি অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন৷ কয়েক দিন পরই তাঁর ফাইনাল পরীক্ষাও ছিল৷ ম্যানেজমেন্ট পাশ করে ভাল চাকরি করে সংসারের হাল ধরার স্বপ্ন ছিল অভির৷ তাঁর এই পরিণতি অভির সহপাঠীরাও মেনে নিতে পারছেন না৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Bangladesh College Student Death: এক সপ্তাহ ধরে নিখোঁজ, বাংলাদেশে নদীতে ভেসে উঠল কলেজ ছাত্রের দেহ!
Next Article
advertisement
Purba Bardhaman News: অনুুপ্রেরণা বাবা-মা, দ্বিতীয় বারের চেষ্টায় জয়েন্টে রাজ্যে প্রথম ভাতারের কুন্তল!
অনুুপ্রেরণা বাবা-মা, দ্বিতীয় বারের চেষ্টায় জয়েন্টে রাজ্যে প্রথম ভাতারের কুন্তল!
  • কঠোর পরিশ্রমের যে কোনও বিকল্প নেই তা দেখিয়ে দিলেন পূর্ব বর্ধমানের ভাতারের কুন্তল। প্রথম বছরে আশানুরূপ সাফল্য আসেনি। হতাশ না হয়ে আবারও পরীক্ষায় বসেছিল সে। এবার মিলল আশাতীত সাফল্য। এবারের সর্বভারতীয় জয়েন্টে রাজ্যে প্রথম হয়েছে কুন্তল।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement