advertisement

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৪ লক্ষ ছুঁইছুঁই, গত ২৪ ঘণ্টায় আমেরিকায় মৃত ৯০০-র বেশি

Last Updated:

আমেরিকায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ৯ হাজার ৪২ জনের

#নয়াদিল্লি: বিশ্ব জুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। কোনও ভাবেই রাশ টানা যাচ্ছে না আক্রান্তের সংখ্যায়। বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৬8 লক্ষ ছাড়াল। এই মুহূর্তে মোট আক্রান্তের সংখ্যা ৬৮ লক্ষ ৪৪ হাজার ৭৯৬। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। শেষ পাওয়া খবরে বিশ্বে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৯৮ হাজার ১৪৬। তবে, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ লক্ষ ৪৮ হাজার ৮৬০ জন।
এখনও পর্যন্ত সবচেয়ে খারাপ অবস্থা আমেরিকার। সেখানে প্রতি মুহূর্তে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। সেখানে মৃত্যু হয়েছে ১ লক্ষ ৯ হাজার ৪২ জনের। সে দেশে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৯ লক্ষ ৩৫ হাজার ৪৩২ । জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের কোভিড ট্র্যাকারের অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৯২২ জনের মৃত্যু হয়েছে আমেরিকায়। আক্রান্তের নিরিখে আমেরিকার পরেই রয়েছে ব্রাজিল। সেখানে আক্রান্তের সংখ্যা ৬ লক্ষ ছাড়িয়েছে, এখন মোট আক্রান্তের সংখ্যা ৬ লক্ষ ৪৬ হাজার ৬ জন, মৃত্যু হয়েছে ৩৫ হাজার ৪৭ জনের। মৃতের নিরখে তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। আক্রান্তের সংখ্যায় ব্রাজিলের পরেই রয়েছে রাশিয়া। সেখানে ৪ লক্ষ ৪৯ হাজার ৮৩৪ মানুষ করোনায় আক্রান্ত, মৃত্যু হয়েছে ৫ হাজার ৫২৮ জনের। মৃত্যুর নিরিখে খারাপ পরিস্থিতি ব্রিটেনেও। এর মধ্যে ব্রিটেনে আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৮৩ হাজার ছাপিয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে ৪০,২৬১ জনের। আক্রান্তের নিরিখে চতুর্থ স্থানে রয়েছে স্পেনে। স্পেনে ২ লাখ ৪০ হাজারের বেশি মানুষ আক্রান্ত, মৃতের সংখ্যা সেদেশে ২৭,১৩৪ জনের। ইতালিতে মৃত্যু হয়েছে ৩৩ হাজার ৭৭৪ জনের। সেদেশে আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৩৪ হাজারের বেশি।
advertisement
জার্মানিতে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৮৫ হাজারের বেশি, আর মৃতের সংখ্যা ৮ হাজার ৭৬৩ জনের। পেরুতে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৮৭ হাজার ৪০০ জন আর মৃত্যু হয়েছে ৫ হাজার ১৬২ জনের। তুরস্কে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৬৮ হাজার ৩৪০ আর মৃত্যু হয়েছে ৪ হাজার ৬৪৮ জনের। ফ্রান্সে সংক্রমিত ১ লক্ষ ৫৩ হাজার ৫৫ জন। মৃত্যু হয়েছে ২৯,১১১ মানুষের।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৪ লক্ষ ছুঁইছুঁই, গত ২৪ ঘণ্টায় আমেরিকায় মৃত ৯০০-র বেশি
Next Article
advertisement
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
  • ভোটের আবহে জমজমাট বড়বাজার !

  • চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত

  • দেখে নিন কলকাতার পতাকা বাজার

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement