advertisement

এভারেস্ট নাকি ‌চিনে অবস্থিত! আজব দাবি করে হাসির খোরাক চিনা সংবাদমাধ্যম

Last Updated:

লেখা হয়, ‘‌ব্যাক অফ চায়না। ভুয়ো খবর ছড়াবেন না। এভারেস্ট নেপালে, চিনে নয়।

#‌নয়াদিল্লি:‌ চিনা সংবাদমাধ্যম চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কের দাবিতে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে বিশ্বজুড়ে। অদ্ভুত দাবি করায় অবশ্য হাসির খোরাকও হতে হয়েছে চিনা সংবাদমাধ্যমকে। কী দাবি করেছে সংস্থা?‌ সিজিটিএনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পৃথিবী‌র সর্বোচ্চ পর্বতশৃঙ্গ চিনে অবস্থিত। পৃথিবীর সকলেই জানে, পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট অবস্থিত নেপালে। কিন্তু চিন হঠাৎ করে কীভাবে এই শৃঙ্গের ভৌগলিক অবস্থান দাবি করতে পারে, তা নিয়েই উঠছে প্রশ্ন। অনেকেই অবশ্য ঠাট্টা করে ভরিয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়া।
চিনের সংবাদ সংস্থার পক্ষ থেকে একটি ছবি শেয়ার করে দাবি করা হয়েছে, ‘‌দেখুন, শুক্রবারের আকাশে সূর্যের আলোয় ঝলমল করছে মাউন্ট এভারেস্ট। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ যা চিনের তিব্বত স্বশাসিত এলাকার মধ্যে পড়ে।’‌
advertisement
advertisement
এই বিতর্কিত ক্যাপশন দিয়ে ছবি পোস্ট করা হয়েছিল গত ২ মে। যা পরে ডিলিটও করে দেওয়া হয়। ফেসবুকে শুরু হয় হ্যাশট্যাগ। সেখানে লেখা হয়, ‘‌ব্যাক অফ চায়না। ভুয়ো খবর ছড়াবেন না। এভারেস্ট নেপালে, চিনে নয়। কেউ কেউ আবার হাসিঠাট্টা শুরু করেন ট্যুইটারে?‌ কেউ বলেন, নেপাল সরকারের উচিত এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া।’‌
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
এভারেস্ট নাকি ‌চিনে অবস্থিত! আজব দাবি করে হাসির খোরাক চিনা সংবাদমাধ্যম
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement