advertisement

মাসুদ আজাহারকে কি আদৌ নিষিদ্ধ ঘোষণা করবে চিন ? ধোঁয়াশা জিইয়ে রাখলেন জিনপিং

Last Updated:
#বেজিং: চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি ৷ পুলওয়ামায় জইশ জঙ্গিদের হামলায় ৪০ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যুর পর, যখন বিশ্বের প্রায় সব শক্তিধর দেশ ভারতের পাশে দাঁড়িয়ে জইশের মাথা মাসুদ আজহারকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে সরব হয়, তখন চিন, নিজেদের অবস্থানে অনড় থেকে পাকিস্তানেরই পাশে দাঁড়ায় ৷ সেই প্রসঙ্গে আবারও মুখ খুললেন চিনের রাষ্ট্রপতি শি শি জিনপিং ৷
মঙ্গলবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেন জিনপিং ৷ এরপরই সংবাদমাধ্যমের উদ্দেশে মাসুদ আজাহারকে নিয়ে চিনের ভাবনা স্পষ্ট করলেন জিনপিং ৷ তিনি সাফ জানিয়ে দিলেন, ‘সঠিক সময়ে এই মামলার সঠিক সমাধান হবে ৷ কিন্তু এই ইস্যুটি কবে সমাধান হবে ৷ তার কোনও সময়সীমা ঠিক হয়নি ৷’
ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গি, জইশ-ই-মহম্মদের মাথা, মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি তকমা দিতে রাষ্ট্রসংঘে নিরাপত্তা পরিষদে বাগড়া দিয়েছিল চিন ৷ এ নিয়ে চারবার চিনের প্রাচীরে ধাক্কা ৷ যা ঘিরে জাতীয় রাজনীতি তোলপাড়। রাহুল গান্ধি টুইটারে তীব্র আক্রমণ করেন নরেন্দ্র মোদিকে। তিনি বলেন, ‘দুর্বল মোদি শিকে ভয় পান। ভারতের বিরুদ্ধে চিন পদক্ষেপ করলে মুখ থেকে একটা কথা বের হয় না।’
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
মাসুদ আজাহারকে কি আদৌ নিষিদ্ধ ঘোষণা করবে চিন ? ধোঁয়াশা জিইয়ে রাখলেন জিনপিং
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement