advertisement

ব্যর্থ হল চিনের সব চেষ্টা, তাইওয়ানে জোর ধাক্কা খেল বেজিং

Last Updated:

নির্বাচনের প্রচারে বিরোধী পক্ষ দাবি করেছিল, লি চিং তে ক্ষমতায় ফিরলে দেশ ফের অশান্ত হয়ে উঠবে৷

তাইওয়ানকে বাগে আনার চেষ্টা ব্যর্থ হল চিনের৷ ছবি- রয়টার্স
তাইওয়ানকে বাগে আনার চেষ্টা ব্যর্থ হল চিনের৷ ছবি- রয়টার্স
নয়াদিল্লি: তাইওয়ানে জোর ধাক্কা খেল বেজিং৷ তাইওয়ানের ভোটে জয়ী হয়ে ফের প্রেসিডেন্ট হলেন চিন বিরোধী নেতা লাই চিং তে৷ তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছে লাই চিং-এর দল ডেমক্রোটিক প্রোগ্রেসিভ পার্টি বা ডিপিপি৷
ডিপিপি বরাবরই চিন বিরোধী অবস্থান নিয়ে এসেছে৷ তাইওয়ানকে চিন নিজেদের অংশ বলে দাবি করে৷ আর প্রেসিডেন্ট লাই চিং তে- চরম বিচ্ছিন্নতাবাদী বলে ঘোষণা করেছিল চিন৷
advertisement
নির্বাচনের প্রচারে বিরোধী পক্ষ দাবি করেছিল, লি চিং তে ক্ষমতায় ফিরলে দেশ ফের অশান্ত হয়ে উঠবে৷ চিনও দাবি করেছিল, এবারের নির্বাচন শান্তি এবং যুদ্ধের মধ্যে যে কোনও একটিকে বেছে নিতে হবে ভোটারদের৷
advertisement
যদিও লাই পাল্টা দাবি করেছিলেন, তিনি শান্তি এবং তাইওয়ান প্রণালীতে স্থিতাবস্থা বজায় রাখার পক্ষে৷ তাইওয়ানের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও মজবুত করারও আশ্বাস দিয়েছিলেন তিনি৷ চিনের সঙ্গে আলোচনার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি৷
দীর্ঘদিন ধরেই তাইওয়ানকে নিজেদের কব্জায় আনতে চেষ্টার ত্রুটি রাখছে না বেজিং৷ এবারও তাইওয়ান চিনের বিরুদ্ধে নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপের অভিযোগ তুলেছিল৷ ইতিমধ্যেই চিন তাইওয়ানের উপরে নতুন করে বাণিজ্যিক নিষেধাজ্ঞা জারির হুঁশিয়ারি দিয়ে রেখেছে৷ এত কিছুর পরেও অবশ্য সেই চিন বিরোধী প্রেসিডেন্ট লাই চিং তে-র হাতেই ফিরল তাইওয়ানের শাসন ক্ষমতা৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
ব্যর্থ হল চিনের সব চেষ্টা, তাইওয়ানে জোর ধাক্কা খেল বেজিং
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement