advertisement

Child falls out of car window: গাড়ির জানলা দিয়ে ছিটকে গেল বাচ্চা, টেরও পেলেন না মা-বাবা! ভাইরাল ভিডিও!

Last Updated:

ট্রাফিকের জট কাটতে কাটতেই গাড়িটি দূরে সরে যাওয়ার সঙ্গে সঙ্গে মেয়েটি দুর্ঘটনাক্রমে জানালা দিয়ে পড়ে যায়।

#সাংহাই: সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি ভিডিও খুবই ভাইরাল হয়েছে, আবার এক স্পর্শকাতর ভিডিও নিয়ে তোলপাড় শুরু হয়েছে নেটমাধ্যমে। সিসিটিভিতে ধরা পড়া এক মর্মান্তিক ঘটনা সামনে এসেছে। অভিভাবক ও তাঁর সন্তানের ওই স্পর্শকাতর ভিডিওটির উৎস সাংহাইয়ের দক্ষিণে পূর্ব চিনের একটি শহর নিংবোতে। নিংবোর ট্রাফিক কন্ট্রোল রুমের সামনে ঘটনাটি ঘটেছে।
কয়েক সেকেন্ডের ওই ক্লিপটিতে দেখা যাচ্ছে যে, একটি ছোট মেয়ে একটি গাড়ির পেছনের সিটের জানালার বাইরে লাল আলোর দিকে ঝুঁকে পড়েছে। ট্রাফিকের জট কাটতে কাটতেই গাড়িটি দূরে সরে যাওয়ার সঙ্গে সঙ্গে মেয়েটি দুর্ঘটনাক্রমে জানালা দিয়ে পড়ে যায়।
advertisement
advertisement
অন্য দিকে, তার অভিভাবক যিনি গাড়ি চালাচ্ছিলেন তিনি বুঝতেও পারেননি যে তাঁর সন্তান গাড়ি থেকে পড়ে গিয়েছে বা হারিয়ে গিয়েছে। তিনি অবলীলাক্রমে গাড়ি নিয়ে সামনের দিকে এগিয়ে যান। সেই সময় পেছন থেকে আসা বেশ কয়েকটি গাড়ি মেয়েটিকে রাস্তায় পড়ে থাকতে দেখে এবং স্থানীয় কিছু মানুষ তাকে সাহায্য করতে ছুটেও আসেন।
advertisement
এক ভদ্রলোক ওই শিশুটিকে দেখতে পেয়ে তাকে তুলে নিয়ে ফুটপাতে চলে আসেন। তার পরিবারের এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি। মেয়েটিকে প্রাথমিক ভাবে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ফার্স্ট এইড দেওয়া হয়। স্থানীয় মানুষরা শিশুটিকে নিরাপদে রাখতে পুলিশের সঙ্গেও যোগাযোগ করে।
advertisement
ভিডিওটি ট্যুইটারে (Twitter) শেয়ার করা হতেই প্রচুর মানুষ ওই ভিডিওটিকে লাইক করে আরও ভাইরাল করে দিয়েছেন। আপলোড করা ওই ভিডিওতে ক্যাপশন দেওয়া রয়েছে "অসচেতন বাবা-মায়ের চূড়ান্ত নিদর্শন"। নেটিজেনরা মেয়েটির বাবা-মায়ের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন এবং কীভাবে তাঁরা বুঝতেও পারেলেন না যে তাঁদের সন্তান রাস্তায় পড়ে গিয়েছে এই নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন। এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী আবার লিখেছেন, "অবিশ্বাস্য অসহায়তা"। কেউ কেউ এমন বাবা-মায়েদের অভিভাবক হিসেবে চূড়ান্ত ব্যর্থ বলেও মনে করেছেন।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Child falls out of car window: গাড়ির জানলা দিয়ে ছিটকে গেল বাচ্চা, টেরও পেলেন না মা-বাবা! ভাইরাল ভিডিও!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement