advertisement

'শুভেচ্ছা বিএনপি-কে', ছোট করেই অভিনন্দন চিনের! জামাতের পরাজয়ে বড় পরিকল্পনা মাটি হয়ে গেল?

Last Updated:

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা নাগাদ ভোটগ্রহণ শুরু হয় বাংলাদেশে। চলে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত। ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

News18
News18
story-element”>
advertisement
বাংলাদেশের জনগণ ও বিজয়ী দল বিএনপিকে অভিনন্দন জানাল চিন। আজ শুক্রবার এক বার্তায় ঢাকাস্থ চীনা দূতাবাস বলেছে, ‘একটি অবাধ ও সফল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। সেই সঙ্গে নির্বাচনে বিজয়ী হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকেও (বিএনপি) জানাই আন্তরিক অভিনন্দন।’ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা নাগাদ ভোটগ্রহণ শুরু হয় বাংলাদেশে। চলে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত। ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ শুক্রবার এই ফলাফল ঘোষণা করা হয়। চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, এই দুটি আসনের ফলাফল পরে ঘোষণা করা হবে। একটি আসনের ফলাফল আগেই স্থগিত করা হয়।
advertisement
ঘোষিত ২৯৭ আসনের মধ্যে বিএনপি পেয়েছে ২১২ আসন। জামাত জোট পেয়েছে ৭৭ আসন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি, অন্যরা পেয়েছে ৭টি আসন। বিএনপি একক দল হিসেবে পেয়েছে ২০৯টি আসন, জামাত ৬৮টি আসন, জাতীয় নাগরিক পার্টি ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি, খেলাফত মজলিস ১টি, বাংলাদেশ জাতীয় পার্টি–বিজেপি ১টি, গণসংহতি আন্দোলন ১টি, গণঅধিকার পরিষদ ১টি আসন পেয়েছে।
advertisement
বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি আজ বৃহস্পতিবার দুপুর একটায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে এ কথা জানান। তিনি তার পোস্টে বলেন, “বাংলাদেশের সকল ভাইবোনকে, জনগণকে, জানাই আমার শুভনন্দন, আমার আগাম রমজান মোবারক। বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেক ভাইকে, তার দলকে ও অন্যান্য দলকে। সবাই ভালো থাকুন, সুখী থাকুন।” “আমাদের সঙ্গে সবসময় বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে, এটাই আমরা কামনা করি,” যোগ করেন তিনি।
advertisement
বিএনপি প্রধান তারেক রহমানের জয়ের জন্য অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।   আসিফ আলি জারদারি বলেন, পাকিস্তান বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে সমর্থন করে এবং বাণিজ্য, প্রতিরক্ষা ও সাংস্কৃতিক বিনিময় জোরদার করতে নতুন সরকারের সঙ্গে কাজ করার প্রত্যাশা রাখে
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
'শুভেচ্ছা বিএনপি-কে', ছোট করেই অভিনন্দন চিনের! জামাতের পরাজয়ে বড় পরিকল্পনা মাটি হয়ে গেল?
Next Article
advertisement
Bangladesh Election Results Update: পশ্চিমবঙ্গ সীমান্ত লাগোয়া এলাকাগুলি জামাতের দখলে! বাংলাদেশের ভোটের ফলে কেন চিন্তা বাড়ল ভারতের?
পশ্চিমবঙ্গ সীমান্ত লাগোয়া এলাকায় জামাতের দাপট! বাংলাদেশের ভোটের ফলে চিন্তা বাড়ল ভারতের
  • পশ্চিমবঙ্গ সীমা্ন্ত লাগোয়া এলাকায় জামাতের দাপট৷

  • সাতক্ষীরা, কুষ্টিয়া, রংপুরে ভাল ফল জামাতের৷

  • চিন্তা বাড়ল ভারতের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement