advertisement

বাংলা পেরিয়ে বিদেশ, দুর্গা পুজোর আনন্দে মাতোয়ারা বাঙালি

Last Updated:

durga puja is celebrated by bengalis even in abroads : অস্ট্রেলিয়াতে ভারতসেবাশ্রম সংঘে প্রতিবছর নিয়ম মেনে মায়ের আরাধনা  হয় ৷ পশ্চিমবঙ্গ থেকেই পাঠানো হয় দুর্গা মূর্তি ৷

#নয়াদিল্লি: দুর্গাপুজো মানেই বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব ৷ কিন্তু এমন অনেক বাঙালি আছেন, যাঁরা পুজোতে বহু বছর বাড়ি ফেরেননি ৷ পুজোর সময় শহর কলকাতা যেমন সেজে ওঠে, ঠিক তেমনই বিদেশের বহু জায়গায় শুরু হয় পুজোর তোড়জোড় ৷ বহু প্রবাসী বাঙালি আছেন, যাঁরা দেশের বাইরে থেকেও দেশের গন্ধ নিতে বিদেশের মাটিতে দুর্গাপুজো করেন ৷
যেমন ইউরোপের ডেনমার্কের বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়োশন, প্রতি বছর ধুমধাম করেই ডেনমার্কের মাটিতে দুর্গা পুজো করে তারা ৷ শুধু তাই নয় এই সংগঠনের নিজস্ব ম্যাগাজিনও আছে ৷ পুজোর ক'টা দিন আনন্দ ,সাজগোজ, ছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেন ডেনমার্কের এই সংগঠন ৷ দশমীর দিন প্রতীমা বিসর্জনের সময় হয় সিঁদুর খেলাও  ৷ ঠিক দেশি পুজোর কায়দায় চাঁদা তুলে আয়োজন করা হয় পুজোর৷
advertisement
advertisement
একইভাবে আমেরিকার দুর্গাবাড়িতেও পুজো হয় ধুমধাম করে ৷ পুজোর চারদিন আমেরিকানিবাসী বাঙালিরা একসঙ্গে পুজোর আয়োজন করেন ৷
গত ২২ বছর ধরে এইভাবেই চারদিন ধরে দেশি আনন্দ বিদেশের মাটিতে ভাগ করে নেন প্রবাসী বাঙালীরা ৷
advertisement
অস্ট্রেলিয়াতে ভারতসেবাশ্রম সংঘে প্রতিবছর নিয়ম মেনে মায়ের আরাধনা  হয় ৷ পশ্চিমবঙ্গ থেকেই পাঠানো হয় দুর্গা মূর্তি ৷ গত বছর কোভিড মহামারি থাকার ফলে জাহাজে করে পাঠানো হয়েছিল দুর্গা প্রতিমা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
বাংলা পেরিয়ে বিদেশ, দুর্গা পুজোর আনন্দে মাতোয়ারা বাঙালি
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement