advertisement

আবার শান্তিতে আছে শান্তিপুর, মন্দা কাটিয়ে পুজোয় ফের রমারমা তাঁত-বাজার

Last Updated:

Increase the sales of Santipur Taant saree : পুজো আসছে তাই তাঁতের শাড়ির রঙে ঝলমল করছে, দোকানে দোকানে ভিড়ও জমছে শান্তিপুরে৷

#শান্তিপুর: পুজো এলেই তাঁতের শাড়ির কথা মনে পরে বহু বাঙালির ৷  তাঁতের শাড়ি মানেই একটা ঐতিহ্যময় বাঙালিয়ানার কথা মনে পড়ে ৷ পুজো এলেই তাঁতের শাড়ির কথা মনে পরে বহু বাঙালির ৷ আগের দিনের মা-মাসিরা তো পুজোর দিনে তাঁতের শাড়ি পড়তেই বেশি স্বাচ্ছন্দ করতেন৷ আজও  পুজোর দিনে তাঁতের শাড়ির প্রচলন কম নেই ৷ বোধন থেকে অঞ্জলিতে যেন তাঁতের শাড়ি ছাড়া চলেই না অনেকের । বাংলার কৃষ্টি সংস্কৃতির গোপন কথা হল বাঙালির তাঁতের শাড়ি।
এই তাঁতের শাড়ি তৈরির হাজারটা ঠিকানা থাকলেও নদিয়ার শান্তিপুরকে আসল তাঁতের বাড়ি বলা চলে। কারণ এখান থেকেই দেশ বিদেশে পারি দেয় বাংলার তাঁতের শাড়ি ৷ গত কয়েক বছর ধরে করোনার কোপে সবেতেই মন্দা চলেছে । শান্তিপুরের তাঁতের শাড়িতেও কম লাগেনি মন্দার আঁচ। কিন্তু প্রায় আড়াই বছর পর ফের মন্দা কাটিয়ে আবার শান্তিপুরে ফিরে পেয়েছে আগের মত বাজার ৷ শান্তিপুরের তাঁতের শাড়ির পাইকারি ব্যবসায়ীদের থেকে শাড়ি কেনেন কলকাতার অনেক খুচরা ব্যবসায়ী।
advertisement
কোরোনার পরে এবছর তাঁতের শাড়ির বাজার তুঙ্গে উঠেছে শান্তিপুরে ।
advertisement
প্রতিযোগিতার বাজারে তাঁতের শাড়ির সঙ্গে পাল্লা দিয়ে জনপ্রিয় হচ্ছে সুরাটের শাড়িও । সুরাটের শাড়ির দাম তাঁতের শাড়ির থেকে কিছুটা কম।বেশ কয়েকবছর ধরেই সুরাট বনাম শান্তিপুরের লড়াই জমজমাট হয়েছে।পুজো আসছে তাই তাঁতের শাড়ির রঙে ঝলমল করছে, দোকানে দোকানে ভিড়ও জমছে শান্তিপুরে। সরস্বতী পুজো থেকে অষ্টমী, নীল,সাদা, বাসন্তী রঙা তাঁতের শাড়ি নজর কাড়ে অনেকরই । পুজোর সকাল, নতুন বৌ-কেও যেন তাঁতের শাড়ি ছাড়া মানায় না। তাই সব মিলিয়ে তাঁতের বাড়ি শান্তিপুরে এবার কিন্তু তাঁতের বাজার বেশ  জমাট হয়েছে।
advertisement
পুজো আসছে তাই তাঁতের শাড়ির রঙে ঝলমল করছে, দোকানে দোকানে ভিড়ও জমছে শান্তিপুরে। সরস্বতী পুজো থেকে অষ্টমী, নীল,সাদা, বাসন্তী রঙা তাঁতের শাড়ি নজর কাড়ে অনেকরই । পুজোর সকাল, নতুন বৌ-কেও যেন তাঁতের শাড়ি ছাড়া মানায় না। তাই সব মিলিয়ে তাঁতের বাড়ি শান্তিপুরে এবার কিন্তু তাঁতের বাজার বেশ জমজমাট।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আবার শান্তিতে আছে শান্তিপুর, মন্দা কাটিয়ে পুজোয় ফের রমারমা তাঁত-বাজার
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement