advertisement

‘‘ বাংলাদেশকে হাল্কাভাবে নেওয়ার কোনও প্রশ্নই নেই ’’ : বিরাট

Last Updated:

ইংল্যান্ড চলে গিয়েছে। এবার বাংলাদেশ। বাংলাদেশ বলে হাল্কা হওয়ার কোনও কারণ নেই।

#হায়দরাবাদ: প্রত্যাশিত ভাবেই হায়দরাবাদ টেস্টে প্রত্যাবর্তন ঘটল অজিঙ্কা রাহানের। আগামীকাল, বৃহস্পতিবার থেকে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের একমাত্র টেস্ট। তার আগে রাহানের হয়ে ব্যাট ধরে বিরাটের দাবি, গত দু’বছর টিম ইন্ডিয়ার রাহানের অবদান এত দ্রুত ভোলা সম্ভব নয়।
বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট নয়, তা ছাপিয়ে উপ্পল ম্যাচের আলোচনায় ছিল ভারতীয় দলের প্রথম এগারো। যেখানে লড়াই ইংল্যান্ডের বিরুদ্ধে তিনশো করা করুন নায়ারের সঙ্গে টেস্টে ব্যাটিং গড় পঞ্চাশে রাখা অজিঙ্কা রাহানের। এই চাপা টেনশন কাটল বিরাটের আশ্বাসে। বুধবার হায়দরাবাদে কোহলি ব্যাট ধরলেন রাহানের হয়েই।
ইংল্যান্ড চলে গিয়েছে। এবার বাংলাদেশ। বাংলাদেশ বলে তাদের হাল্কাভাবে নেওয়ার কোনও কারণ নেই। আর পাঁচটার মতোই এটাও আর একটা টেস্ট ম্যাচ। তাই কুড়ি উইকেটের টার্গেট নিয়েই উপ্পলে নামবে ভারত।
advertisement
advertisement
হওয়ার কথা ছিল সৌরভ-দুর্জয় ট্রফি। কিন্তু মামলা মোকদ্দমার জেরে সব ভন্ডুল। তাই একটি ঐতিহাসিক ম্যাচও সেই জৌলুসহীন ভাবে। টেস্ট ক্রিকেটে আত্মপ্রকাশে বৃহস্পতিবার ভারতের মাটিতে প্রথমবার টেস্ট খেলবে ছোট ভাই বাংলাদেশ। আজ সাংবাদিক সম্মেলনে ভারত অধিনায়ক বিরাট কোহলি কী কী বললেন দেখে নিন ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/ওপার বাংলা/
‘‘ বাংলাদেশকে হাল্কাভাবে নেওয়ার কোনও প্রশ্নই নেই ’’ : বিরাট
Next Article
advertisement
Pakistan-Afghanistan War News: আফগানিস্তানের হাসপাতালে ভয়াবহ মিসাইল হামলা পাকিস্তানের ! কাবুলে ‘নরকযজ্ঞ’ ! মৃত ৪০০, আহতের সংখ্যা ২৫০-র বেশি
আফগানিস্তানের হাসপাতালে ভয়াবহ মিসাইল হামলা পাকিস্তানের ! কাবুলে ‘নরকযজ্ঞ’ ! মৃত ৪০০, আহতের সংখ্যা ২৫০-র বেশি
  • কাবুলে ‘নরকযজ্ঞ’ !

  • আফগানিস্তানের হাসপাতালে ভয়াবহ মিসাইল হামলা পাকিস্তানের !

  • মৃত ৪০০, আহতের সংখ্যা ২৫০-র বেশি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement