advertisement

ঢাকায় বস্ত্র কারখানায় আগুন, মৃত ২৩

Last Updated:

বাংলাদেশে কারখানায় ভয়াবহ আগুন ৷ ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ২৩ জনের ৷

#ঢাকা: বাংলাদেশে কারখানায় ভয়াবহ আগুন ৷ ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ২৩ জনের ৷ আহতের সংখ্যা বহু ৷ হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে বলে জানা গিয়েছে ৷ আগুনের তীব্রতা এতটাই ছিল যে পাঁচতলা ওই বাড়িটির তিন তলা ধসে গিয়েছে ৷
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন ৷ কারখানায় ফয়েল ও কেমিক্যাল জাতীয় দ্রব্য থাকায় আগুন ছড়িয়ে পড়ে দ্রুত ৷ সেই সময় কারখানায় প্রায় ১০০ কর্মচারী উপস্থিত ছিলেন ৷
দমকল আধিকারিক জানিয়েছেন, দিনের শুরুতে বয়লার ফেটে বিপত্তি ঘটে ৷ আগুন এতটাই ছড়িয়ে পড়ে যে সেটি নিয়ন্ত্রণে আনতে ২০টি দমকলের গাড়ির জল নেভানোর চেষ্টা করে ৷ আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতলে ভর্তি করা হয়েছে ৷
advertisement
advertisement
এর আগে ২০১৩ সালে পোশাক কারখানায় আগুন লাগায় মৃত্যু হয় প্রায় হাজারেরও বেশি শ্রমিকের ৷  কিন্তু তাতেও অগ্নিনির্বাপন ব্যবস্থা নিয়ে সচেতনা বৃদ্ধি পায়নি মানুষের মধ্যে ৷ এদিন ঘটনা তারই প্রমান ৷
কীভাবে আগুন লেগেছিল ৷ কারখানায় সঠিক অগ্নিনির্বাপন ব্যবস্থা ছিল কিনা ৷ যদি না থাকে তার কারণ কী তা জনতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে ৷ পুরো ঘটনার তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে তাদের ৷  ঘটনার পর থেকে কারখানার মালিকের কোনও হদিশ পাওয়া যায়নি ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/ওপার বাংলা/
ঢাকায় বস্ত্র কারখানায় আগুন, মৃত ২৩
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement