advertisement

স্ত্রীর হাত থেকে বাঁচতে স্ত্রীকেই বন্ধক দিলেন স্বামী

Last Updated:

বিয়ের পর বেশ সুখেই সংসার করছিলেন লিটন আলি ৷ নববিবাহিতার রূপে গুণে মুগ্ধ লিটনের দিনগুলো কাটছিল বেশ ৷ কিন্তু এই সুখ বেশিদিন সইল না কপালে ৷

#ঢাকা: বিয়ের পর বেশ সুখেই সংসার করছিলেন লিটন আলি ৷ স্ত্রী সোহাগে রঙিন হয়ে উঠেছিল ভ্যানরিক্সা চালক ফকির ওরফে লিটন আলির বেরঙিন জীবন ৷ নববিবাহিতার রূপে গুণে মুগ্ধ লিটনের দিনগুলো কাটছিল বেশ ৷ কিন্তু এই সুখ বেশিদিন সইল না কপালে ৷
হঠাৎ খবর পেলেন গ্রামের বাড়িতে ফিরে আসতে চাইছেন প্রথমা স্ত্রী ৷ এবার ভারি ফ্যাসাদে পড়ল লিটন ৷ প্রথমা স্ত্রীকে না জানিয়েই দুই মাস আগে দ্বিতীয় বিয়ে করেন তিনি ৷ প্রথম স্ত্রী ও সন্তানের কথা দ্বিতীয় স্ত্রী শিল্পীর থেকেও গোপন করেছিলেন লিটন ৷ এবার সব জারিজুরি ফাঁস হয়ে যাবে ভেবে চিন্তায়, আতঙ্কে রাতের ঘুম উড়ে যায় লিটনের ৷
advertisement
অনেক ভাবনার পর দ্বিতীয় স্ত্রীকে কিছুদিনের জন্য বন্ধক রাখার বুদ্ধি খেলে যায় তার মাথায় ৷ একদিকে সত্যিটাও গোপন করা যাবে অন্যদিকে উপরি কামাইও হবে ৷ অতএব যেমন ভাবা, তেমনি কাজ ৷ প্রথমা স্ত্রীর হাত থেকে বাঁচতে এবং মাত্র হাজারখানেক টাকার পরিবর্তে দ্বিতীয়া স্ত্রী শিল্পীকে তাঁর গ্রামেরই এক বিপত্নীক অবস্থাপন্ন কাঠমিস্ত্রীর কাছে তিনদিনের জন্য বন্ধক রাখেন ৷
advertisement
advertisement
লিটন আগে চট্টগ্রামে ভ্যানরিক্সা চালাতেন ৷ সেখানে থাকতে থাকতেই প্রথম বিয়ে করেন তিনি ৷ তাঁর প্রথমা স্ত্রী ওই এলাকারই বাসিন্দা ছিলেন ৷ বিয়ের বেশ কয়েক বছর পর পেশার খাতিরে নীলফামারীতে চলে আসেন তিনি ৷ ততদিনে তাঁর সন্তানও হয়ে গিয়েছে ৷ নতুন জায়গায় এসে শিল্পী আখতারের প্রেমে পড়েন তিনি ৷ সমস্ত কিছু ফাঁস হওয়ার আগেই তড়িঘড়ি শিল্পীকে বিয়ে করে নেন লিটন ৷ ফলে লিটনের প্রথমা স্ত্রীয়ের মতোই শিল্পীও ছিলেন সম্পূর্ণ অন্ধকারে ৷
advertisement
কিন্তু হঠাৎ প্রথমা স্ত্রী এখানে আসার খবরে দিশেহারা হয়ে পড়ে লিটন ৷ তাঁকে দামী উপহার দিয়ে খুশি করে তড়িঘড়ি এখান থেকে বিদেয় করার পরিকল্পনায় দ্বিতীয়া স্ত্রীকে বন্ধক রাখার রাস্তা বেছে নেয় যাতে সাপও মরে লাঠিও না ভাঙে ৷ কিন্তু এরপর যা হয় তা ছিল লিটনের ভাবনার অতীত ৷
প্রথমা স্ত্রী আসার খবর পাঠিয়েও না আসায় তিনদিন বাদে দ্বিতীয়া স্ত্রী শিল্পীকে ফিরিয়ে আনতে গিয়ে লিটন আবিষ্কার করেন, পরিস্থিতি সম্পূর্ণ বদলে গিয়েছে ৷ বন্ধক রাখার অপমানে শিল্পী তাঁকে দূর দূর করে তাড়িয়ে দেয় এবং তাঁকে স্বামী হিসেবে মানতেও অস্বীকার করেন ৷
advertisement
দৈনিক প্রথম আলো-কে শিল্পী জানিয়েছে, যে স্বামী তার স্ত্রীকে বন্ধক রাখে, সে আবার স্বামী কিসের! অন্যদিকে, এই তিনদিনে শিল্পীর প্রেমে হাবুডুবু বন্ধকগ্রহীতাও শিল্পীকে ছাড়তে নারাজ ৷ ইতিমধ্যে সে শিল্পীকে বিয়ের প্রস্তাবও দিয়েছে ৷ কিন্তু এ ব্যাপারে শিল্পীর প্রতিক্রিয়া জানা না গেলেও এলাকায় এ ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, ঘটনাটি নীলফামারীর সীমা ছাড়িয়ে চট্টগ্রামে লিটনের প্রথমা স্ত্রীর কানেও পৌঁছেছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/ওপার বাংলা/
স্ত্রীর হাত থেকে বাঁচতে স্ত্রীকেই বন্ধক দিলেন স্বামী
Next Article
advertisement
ফের চমক তৃণমূলে...! অভিষেকের হাত থেকে পতাকা তুলে নিলেন নন্দীগ্রামের বিজেপি নেতা, কোন কেন্দ্রে হতে পারেন প্রার্থী?
ফের চমক তৃণমূলে...! অভিষেকের হাত থেকে পতাকা তুলে নিলেন নন্দীগ্রামের বিজেপি নেতা, কোন কেন্দ্রে হতে পারেন প্রার্থী?
  • অভিষেকের হাত থেকে পতাকা তুলে নিলেন নন্দীগ্রামের বিজেপি নেতা!

  • ফের চমক তৃণমূলে...!

  • কোন কেন্দ্রে হতে পারেন প্রার্থী?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement