advertisement

পড়াশুনো বন্ধ করতে স্ত্রীয়ের হাতের পাঁচটি আঙুল-ই কেটে দিলেন স্বামী !

Last Updated:

বহুবার বারন করেছিলেন স্বামী ৷ কিন্তু পড়াশুনোর নেশাকে কোনওভাবেই অগ্রাহ্য করতে পারেননি স্ত্রী ৷

#ঢাকা: বহুবার বারন করেছিলেন স্বামী ৷ কিন্তু পড়াশুনোর নেশাকে কোনওভাবেই অগ্রাহ্য করতে পারেননি স্ত্রী ৷ স্বামীর অজান্তেই ডিগ্রি নেওয়ার জন্য পড়তে শুরু করেছিলেন ৷ ফলাফল, হিংসের চোটে স্ত্রীয়ের হাতের আঙুলই কেটে দিলেন স্বামী ! ঘটনাটি ঘটেছে বাংলাদেশের ঢাকা শহরে ৷
রফিকুল আসলাম ৷ চাকরি করেন আরবের বিমান কোম্পানিতে ৷ স্ত্রী হাওয়া আখতার ৷ পড়াশুনো করছিলেন স্নাতক হওয়ার জন্য ৷ কিন্তু কপালে জুটল অন্যকিছুই ৷ স্ত্রী আখতারের কথা অনুযায়ী, ‘আমাকে পড়াশুনো করতে বারন করতেন আমার স্বামী ৷ ভয়ও দেখাতেন আমাকে ৷ কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে পড়তাম ৷ শেষমেশ আমার স্বামী আমার পড়াশুনোর ব্যাপারটা জেনে যায় ৷ হঠাৎ একদিন আমাকে এসে বলে তোমার জন্য সারপ্রাইজ আছে ৷ আমার চোখ বেঁধে দেয় ৷ আমি উপহার নেওয়ার জন্য হাতটা বাড়াতেই আমার হাতের সবকটা আঙুল ছুরি দিয়ে কেটে দেয় ৷ যাতে আবার আঙুল গুলো অপারেশন করে লাগানো যায়, তার জন্য নোংরা ডাস্টবিনেও ফেলে আসে !’
advertisement
স্ত্রীয়ের অভিযোগের ভিত্তিতে রফিকুলকে গ্রেফতার করেছে বাংলাদেশের পুলিশ ৷ নিজের দোষ স্বীকারও করেছে রফিকুল ৷ পুলিশের কাছে রফিকুল জানিয়েছে, স্ত্রীয়ের পড়াশুনো করা নিয়ে তাঁর হিংসে হতো ৷ আর সেই কারণেই এই কীর্তি !
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/ওপার বাংলা/
পড়াশুনো বন্ধ করতে স্ত্রীয়ের হাতের পাঁচটি আঙুল-ই কেটে দিলেন স্বামী !
Next Article
advertisement
Evening Snacks: মাত্র ৬০ টাকায় ভরপেট খাওয়া, হাক্কা নুডলসে মেতেছে কালচিনিবাসী
মাত্র ৬০ টাকায় ভরপেট খাওয়া,হাক্কা নুডলসে মেতেছে কালচিনিবাসী
  • মাত্র ৬০ টাকায় এক প্লেট হাক্কা নুডলস। সঙ্গে থাকছে সেজওয়ান চাটনি।

  • পরিমাণে এতটাই বেশি থাকে এই নুডলস যে রাতের খাবার না খেলেও চলবে।

  • আলিপুরদুয়ার জেলার হাসিমারা এলাকায় দোকান রয়েছে অমিত ওঁরাও-এর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement