advertisement

Bangladesh Election Results Update: 'বিএনপি-র সঙ্গে যোগাযোগ করব!' বাংলাদেশে ভোট গণনার মাঝেই বড় ইঙ্গিত হাসিনা পুত্র সাজিবের

Last Updated:

শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের নির্বাচনের ফল অনুযায়ী সরকার গঠনের দৌড়ে অনেকটাই এগিয়ে বিএনপি জোট৷

শেখ হাসিনার পুত্র সাজিদ ওয়াজেদ৷ ছবি- রয়টার্স
শেখ হাসিনার পুত্র সাজিদ ওয়াজেদ৷ ছবি- রয়টার্স
বাংলাদেশের রাজনীতিতে এতদিন পর্যন্ত বিএনপি-কে আওয়ামি লিগের শত্রু হিসেবেই চিনতেন সবাই৷ যদিও বাংলাদেশের এবারের নির্বাচনে আওয়ামি লিগ এবং বিএনপি-র লড়াই হয়নি৷ কারণ নিষেধাজ্ঞার কারণ নির্বাচন প্রক্রিয়ায় অংশই নিতে পারেনি আওয়ামি লিগ৷
বৃহস্পতিবারের সাধারণ নির্বাচনের ভোট গণনা শুরু হওয়ার পর প্রাথমিক আভাসে সরকার গঠনের ক্ষেত্রে এগিয়ে রয়েছে বিএনপি-ই৷ চিরশত্রু সেই বিএনপি-র উদ্দেশ্যেই এবার ইতিবাচক বার্তা দিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সাজিব ওয়াজেদ৷ বাংলাদেশের সাধারণ নির্বাচন মিটতেই সাজিব ইঙ্গিত দিয়েছেন, বিএনপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগের চেষ্টা করবেন তিনি৷ একই সঙ্গে সাজিবের দাবি, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামি লিগের প্রত্যাবর্তন ঘটবেই৷
advertisement
সিএনএন নিউজ ১৮-কে দেওয়া এক্সক্লুসিভ প্রতিক্রিয়ায় শেখ হাসিনার ছেলে সাজিব জানিয়েছেন, ‘বিএনপি বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ দল হতে চলেছে৷ আমরা খুব শিগগিরই বিএনপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করব৷’
advertisement
সাজিবের অবশ্য দাবি, যেহেতু এবারের নির্বাচনে আওয়ামি লিগ অংশ নিতে পারেনি তাই বিএনপি-র জয়ও সহজ হয়েছে৷ সাজিব বলেন, ‘এবারের নির্বাচনে বিএনপি-র কোনও প্রকৃত প্রতিপক্ষ নেই৷ কারণ আমাদের নির্বাচনে অংশই নিতে দেওয়া হয়নি৷’ সাজিবের দাবি, নির্বাচনে অংশ নিতে না দিলেও বাংলাদেশের রাজনীতিতে আওয়ামি লিগ যথেষ্টই প্রাসঙ্গিক রয়েছে এবং খুব শিগগিরই তাদের প্রত্যাবর্তনও ঘটবে৷
advertisement
তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ আওয়ামি লিগকে ভালবাসেন৷ তাই আওয়ামি লিগ পালিয়ে যাবে না, বরং খুব দ্রুত ফিরবে৷ আওয়ামি লিগের শাসনকালেই বাংলাদেশের সবথেকে বেশি উন্নতি হয়েছে৷ একই সঙ্গে বাংলাদেশের রাজনীতিতে জামাতের প্রভাব বাড়লে তার ফলও মারাত্মক হবে বলে সতর্ক করেছেন সাজিব৷ তাঁর দাবি, বাংলাদেশে জামাতের খুব বেশি সমর্থন নেই৷ কিন্তু বাংলাদেশের সংসদে জামাত যদি নির্ণায়ক ভূমিকা নেওয়ার জায়গায় চলে যায়, তাহলে দেশে সন্ত্রাসবাদীদের দাপট বাড়বে৷’
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Bangladesh Election Results Update: 'বিএনপি-র সঙ্গে যোগাযোগ করব!' বাংলাদেশে ভোট গণনার মাঝেই বড় ইঙ্গিত হাসিনা পুত্র সাজিবের
Next Article
advertisement
WBCHSE HS Exam 2026: পরীক্ষা দিতে শুরু হতেই থরথর করে কেঁপে উঠল শরীর! হাসপাতালে নিয়ে যাওয়া হল পরীক্ষার্থীকে
পরীক্ষা দিতে শুরু হতেই থরথর করে কেঁপে উঠল শরীর! হাসপাতালে নিয়ে যাওয়া হল পরীক্ষার্থীকে
  • বাঁকুড়া টাউন গার্লস হাইস্কুলের এক পরীক্ষার্থী

  • পরীক্ষার হলে হঠাৎ কাঁপতে শুরু করে। পরীক্ষার্থী গুরুতর অসুস্থ হতেই চাঞ্চল্য ছড়ায়

  • নিয়ে যাওয়া হয় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement