advertisement

Tarique Rahman Wins: ঢাকা, বগুড়ার জোড়া আসনে জয়! বাংলাদেশের রাজনীতিতে দাপুটে শুরু খালেদা পুত্র তারেক রহমানের

Last Updated:

বাংলাদেশে প্রত্যাবর্তনের পর থেকেই বিপুল জনসমর্থন পেয়েছেন খালেদা জিয়ার পুত্র তারেক রহমান৷

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান৷ ছবি- রয়টার্স
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান৷ ছবি- রয়টার্স
শেখ হাসিনার নির্বাসন, খালেদা জিয়ার মৃত্যুর পর বাংলাদেশের রাজনীতিতে যে শূন্যস্থান তৈরি হয়েছে, তা পূরণ করবেন কে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই মুহূর্তে দৌড়ে যিনি সবথেকে এগিয়ে তিনি হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার পুত্র তারেক রহমান৷
বাংলাদেশের ত্রয়োদশ সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে রাজনীতির ময়দানে শুরুটাও দাপটের সঙ্গেই করলেন বিএনপি-র চেয়ারম্যান তারেক৷ বিএনপি-র ফেসবুক পেজে করা পোস্ট অনুযায়ী, ঢাকা এবং বগুড়ার জোড়া আসন থেকে ইতিমধ্যেই জয় পেয়েছেন তারেক৷
বিএনপি-র দাবি, ঢাকা-১৭ এবং বগুড়া-৬ আসনে জয় পেয়েছেন তারেক৷ যদিও বাংলাদেশের নির্বাচন কমিশন এখনও আনুষ্ঠানিক ভাবে ওই দুই কেন্দ্রের ফল ঘোষণা করেনি৷
advertisement
advertisement
বাংলাদেশি সংবাদমাধ্যম প্রথম আলো-র প্রতিবেদন অনুযায়ী, বগুড়া-৬ কেন্দ্রে নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাত জোটের প্রার্থীকে ১ লক্ষ ১৮ হাজারেরও বেশি ভোটে পরাজিত করেছেন তারেক রহমান৷ খালেদা জিয়া অসুস্থ হওয়ার তাঁর পুত্র তারেকের প্রত্যাবর্তন ঘিরে বিএনপি-র কর্মী সমর্থকদের মধ্যে বিপুল উৎসাহ ধরা পড়েছিল৷ তরুণ প্রজন্মের মধ্যেও তারেককে নিয়ে উন্মাদনা দেখা গিয়েছে৷ নির্বাচনের ফলেও সেই জনসমর্থনের প্রতিফলন ঘটল বলে মনে করা হচ্ছে৷
advertisement
বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টা থেকে বাংলাদেশে ভোট গণনা শুরু হয়৷ বিকেল সাড়ে চারটে পর্যন্ত চলে ভোট গ্রহণ৷ তার পর শুরু হয়েছে ভোট গণনা৷ আগামিকাল, শুক্রবার বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষণা হবে৷
তবে ভোট গণনার প্রাথমিক আভাস অনুযায়ী, সরকার গঠনের পথে অনেকটাই এগিয়ে রয়েছে বিএনপি জোট৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Tarique Rahman Wins: ঢাকা, বগুড়ার জোড়া আসনে জয়! বাংলাদেশের রাজনীতিতে দাপুটে শুরু খালেদা পুত্র তারেক রহমানের
Next Article
advertisement
WBCHSE HS Exam 2026: পরীক্ষা দিতে শুরু হতেই থরথর করে কেঁপে উঠল শরীর! হাসপাতালে নিয়ে যাওয়া হল পরীক্ষার্থীকে
পরীক্ষা দিতে শুরু হতেই থরথর করে কেঁপে উঠল শরীর! হাসপাতালে নিয়ে যাওয়া হল পরীক্ষার্থীকে
  • বাঁকুড়া টাউন গার্লস হাইস্কুলের এক পরীক্ষার্থী

  • পরীক্ষার হলে হঠাৎ কাঁপতে শুরু করে। পরীক্ষার্থী গুরুতর অসুস্থ হতেই চাঞ্চল্য ছড়ায়

  • নিয়ে যাওয়া হয় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement