advertisement

ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ৮

Last Updated:

ডাকাত সন্দেহে নারায়ণগঞ্জে আটজনকে পিটিয়ে মারার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটেছে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা বাজারে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়ন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী ৷

#ঢাকা: ডাকাত সন্দেহে নারায়ণগঞ্জে আটজনকে পিটিয়ে মারার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটেছে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা বাজারে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়ন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী ৷
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ভোর ৫টায় পুরিন্দাবাজার এলাকার দুই নৈশপ্রহরীকে বেঁধে রেখে একটি চালের দোকানে লুট শুরু করে এক দল ডাকাত ৷ দোকানের তালা ভেঙে, চালের বস্তা লুট করে ট্রাকে তুলছিল তারা। সেই সময় এক নৈশপ্রহরী সেখান থেকে পালিয়ে স্থানীয়দের খবর দেয় ৷ এলাকায় প্রচুর মানুষ জড়ো হয়ে হাতেনাতে ধরে ফেলে ডাকাতদলকে । এরপরেই শুরু হয় গণপিটুনি। ঘটনাস্থলেই মারা যায় আটজন ৷ ঘটনায় গুরুতর আহত হয় আরও দুজন ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ৷ আশঙ্কাজনক অবস্থায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ৷ নিহতদের মধ্যে এখনও কারোরই নাম-পরিচয় জানাতে পারেননি  পুলিশ ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/ওপার বাংলা/
ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ৮
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement