advertisement

ইদের আগেই রক্তাক্ত ঢাকা, মসজিদের সামনে খুন আওয়ামী লিগ নেতা

Last Updated:
#ঢাকা: পবিত্র ইদের আগের দিনই রক্তাক্ত বাংলাদেশের রাজধানী। ঢাকার উত্তর বাড্ডা এলাকায় মসদিদের সামনেই প্রকাশ্য দিবালোকে গুলি করে খুন করা হল আওয়ামী লিগের এক নেতাকে।
শুক্রবার দুপুরে জুম্মার নামাজ শেষে মসজিদ থেকে ফেরার পথে দুষ্কৃতিদের গুলিতে মৃত্যু হয় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারহাদ হোসেন। মসজিদের সামনে তাঁকে খুব সামনে গুলি করে সেখান থেকে পালিয়ে যায় আততায়ীরা। গুলিবিদ্ধ ফারহাদ সেখানে লুটিয়ে পড়লে ছুটে আসে আশেপাশের মানুষ। ঘটনাস্থলের কাছেই ছিল স্থানীয় থানার একটি টহলদারি গাড়ি। তারাই আহত নেতাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
আরও পড়ুন 
advertisement
ঝড়ের গতিতে টাইপ ! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ৭২ বছরের বুড়ি
ঘটনার তদন্তে নেমেছে বাড্ডা থানার পুলিশ। এই হত্যার পিছনে মোটিভ কী তা এখনও জানা যায়নি। ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে অভিযুক্তদের শনাক্ত করার কাজ শুরু করা হয়েছে। তবে ইদের আগে এমন নৃশংস ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা ঢাকা জুড়ে। প্রকাশ্য দিবালোকে এমন ঘটনায় নিরাপত্তা নিয়ে উঠছে বড় প্রশ্ন।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/ওপার বাংলা/
ইদের আগেই রক্তাক্ত ঢাকা, মসজিদের সামনে খুন আওয়ামী লিগ নেতা
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement