৩৪ বছর আগে বক্স অফিসে পড়েছিল ধসের মুখে, ডুবেছিল এক নায়কের কেরিয়ারও ! পরে অবশ্য ‘কাল্ট ক্লাসিক’ তকমা পেয়েছিল এই ছবিটি
- Reported by:BENGALI NEWS18
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
১৯৯১ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল অনিল কাপুর এবং শ্রীদেবী অভিনীত ‘লমহে’। তবে এই ছবিতে দ্বৈত ভূমিকায় দেখা গিয়েছিল শ্রীদেবীকে।
বলিউডে বিভিন্ন সময়ে এমন বেশ কিছু ছবি তৈরি হয়েছে, যেগুলি মুক্তির পর বক্স অফিসে বিশেষ সাফল্য পায়নি। অথচ সময়ের সঙ্গে সঙ্গে সেগুলি অবশ্য ‘কাল্ট ক্লাসিক’ ছবির মর্যাদা পেয়েছে। এই তালিকায় রয়েছে অনিল কাপুরের ‘লমহে’। আসলে প্রায় ৩৪ বছর আগে মুক্তি পাওয়া সত্ত্বেও এই ছবির গল্প বেশ অন্যরকম ছিল।১৯৯১ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল অনিল কাপুর এবং শ্রীদেবী অভিনীত ‘লমহে’।
advertisement
তবে এই ছবিতে দ্বৈত ভূমিকায় দেখা গিয়েছিল শ্রীদেবীকে। আসলে মা এবং মেয়ে উভয় চরিত্রেই অভিনয় করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। আজও ‘লমহে’ ছবিতে শ্রীদেবীর অভিনয় নিয়ে যথেষ্ট চর্চাও হয়। এদিকে যশ চোপড়া পরিচালিত এই ছবিতে অনিল কাপুর এবং শ্রীদেবীর জুটি প্রচুর প্রশংসা কুড়িয়েছিল। ছবির গানগুলিও তুমুল জনপ্রিয়তা পেয়েছিল।
advertisement
প্রসঙ্গত, ‘লমহে’ ছবির শ্যুটিং হয়েছিল রাজস্থানের এক সুন্দর জায়গায়। বীরেন নামে এক ধনী ব্যক্তির ভূমিকায় অভিনয় করেছিলেন অনিল কাপুর। অন্যদিকে পল্লবী নামে এক তরুণীর ভূমিকায় অভিনয় করেছিলেন শ্রীদেবী। ছবির গল্প এগোতে দেখা যায়, পল্লবীর প্রেমে পড়েছিলেন বীরেন। কিন্তু ছবিতে তাঁদের মিলন দেখানো হয়নি। বরং পল্লবী বিয়ে করেন অন্য একজনকে। পরে ঘটনাচক্রে দেখা যায়, পল্লবীর মেয়ে পূজাও মধ্যবয়সী বীরেনকে ভালবেসে ফেলেছে। আর পূজার চরিত্রেও শ্রীদেবীকেই দেখা গিয়েছিল।
advertisement
advertisement
advertisement






