advertisement

ঝড়ের গতিতে টাইপ ! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ৭২ বছরের বুড়ি

Last Updated:

বয়স শুধুই একটা নম্বর ৷ বলিউডে একথা প্রমাণ করছেন অমিতাভ বচ্চন৷ আর অন্যদিকে রোজই এ প্রবাদকে সার্থক করছেন ৭২ বছরের লক্ষ্মী বাঈ !

#সিহোর: বয়স শুধুই একটা নম্বর ৷ বলিউডে একথা প্রমাণ করছেন অমিতাভ বচ্চন৷ আর অন্যদিকে রোজই এ প্রবাদকে সার্থক করছেন ৭২ বছরের লক্ষ্মী বাঈ ! ঝড়ের গতিতে টাইপ মেশিনে টাইপ করে রীতিমতো তাক লাগিয়েছেন লক্ষ্মী ৷ তবে কোনও বিশ্ব রেকর্ড গড়তে নয়, বরং রোজকার উপার্জনের জন্যই লক্ষ্মীর এ রূপ ৷
মধ্যপ্রদেশের সিহোর জেলার এক ছোট্ট গ্রামে থাকেন লক্ষ্মী বাঈ ৷ জেলা আদালতের সামনেই বসেন টাইপ মেশিন নিয়ে ৷ ঝড়ের বেগে টাইপ করেন নানা আইনি কাগজ ৷ নেই ক্লান্তি ৷ নেই বিশ্রাম ৷ টাইপের কিবোর্ডে প্রায় তাকানই না লক্ষ্মী ৷ ঝড়ের বেগে হাত চালিয়ে যান ৷ একের পর এক কাগজ জমা হয় লক্ষ্মীর সামনে ৷ কাজ চলে ঝড়ের গতিতে ৷
advertisement
সংবাদ সংস্থাকে লক্ষ্মী জানিয়েছেন, ‘মেয়ের অসুস্থ ৷ তার চিকিৎসার জন্য ব্যাঙ্ক থেকে টাকা লোন নিয়ে ছিলাম ৷ সেই ধার শোধ করতেই টাইপ করছি ৷ যত দ্রুত টাইপ করব, তত দ্রুত আরও কাজ পাব ৷ এখন তো অভ্যাস হয়ে গিয়েছে ৷ ’
advertisement
ট্যুইটার, ফেসবুকে, ভাইরাল হয়ে উঠেছে লক্ষ্মীর টাইপ করা ভিডিও ৷ এমনকী, বিরেন্দ্র শেহবাগও ট্যুইটারে শেয়ার করেছেন এই লক্ষ্মীর ভিডিও ৷
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ঝড়ের গতিতে টাইপ ! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ৭২ বছরের বুড়ি
Next Article
advertisement
Pakistan-Afghanistan War News: আফগানিস্তানের হাসপাতালে ভয়াবহ মিসাইল হামলা পাকিস্তানের ! কাবুলে ‘নরকযজ্ঞ’ ! মৃত ৪০০, আহতের সংখ্যা ২৫০-র বেশি
আফগানিস্তানের হাসপাতালে ভয়াবহ মিসাইল হামলা পাকিস্তানের ! কাবুলে ‘নরকযজ্ঞ’ ! মৃত ৪০০, আহতের সংখ্যা ২৫০-র বেশি
  • কাবুলে ‘নরকযজ্ঞ’ !

  • আফগানিস্তানের হাসপাতালে ভয়াবহ মিসাইল হামলা পাকিস্তানের !

  • মৃত ৪০০, আহতের সংখ্যা ২৫০-র বেশি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement