advertisement

৯ জঙ্গিকে গুলি করে মারল বাংলাদেশ পুলিশ

Last Updated:

ন’জন সন্দেহভাজন জঙ্গিকে গুলি করে মারল বাংলাদেশ পুলিশ ৷ গোপনসূত্রে পুলিশ খবর পায় যে ঢাকার পার্শ্ববর্তী কল্যাণপুরের একটি বাড়িতে গা ঢাকা দিয়ে রয়েছে ইসলামিক জঙ্গিরা ৷

#ঢাকা: ন’জন সন্দেহভাজন জঙ্গিকে গুলি করে মারল বাংলাদেশ পুলিশ ৷ গোপনসূত্রে পুলিশ খবর পায় যে ঢাকার পার্শ্ববর্তী কল্যাণপুরের একটি বাড়িতে গা ঢাকা দিয়ে রয়েছে ইসলামিক জঙ্গিরা ৷ এরপর মঙ্গলবার ভোররাতে জঙ্গিডেরায় হানা দিতেই পুলিশ ও জঙ্গিদের মধ্যে শুরু হয় সংঘর্ষ ৷
ঢাকা শহরের সহকারী পুলিশ ডেপুটি কমিশনার মাসুদ আহমেদ জানান, ‘দু’ঘণ্টার দীর্ঘ গুলির লড়াইয়ে খতম করা হয়েছে ন’জন জঙ্গিকে ৷ আরেকজন জঙ্গি পুলিশের গুলিতে আহত হয়েছেন ৷ তাকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতা করেছে পুলিশ ৷
পুলিশ জানিয়েছে, মধ্যরাতে ব্লক রেড চলাকালীন পুলিশকে লক্ষ্য করে হাত বোমা ছোঁড়ে জঙ্গিরা৷ এরপর ওই বাড়িটি ঘিরে ফেলে পুলিশ ৷ পুরো এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা হয়েছে ৷
advertisement
advertisement
জানা গিয়েছে, বাড়িটিতে উপস্থিত ১০ জনেই ইসলামিক জঙ্গি সংগঠনের সদস্য ৷ কিন্তু কোন সংগঠন তা এখনও জানা যায়নি ৷
গত ১ জুলাই ঢাকার অভিজাত গুলশন এলাকার এক রেস্তোরাঁয় হামলা চালায় আইএস জঙ্গিরা ৷ বছরের ১৯-এর ভারতীয় মেয়ে তারিশি জৈন সহ ২০ জন পণবন্দিকে কুপিয়ে খুন করে জঙ্গিরা ৷ জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয় বাংলাদেশ গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার রবিউল ইসলাম ও বনানীর ওসি সালাউদ্দিনের। ঢাকায় হামলার পরেই আরও বিস্ফোরণ ঘটানোর হুমকি দিয়েছিল জঙ্গি সংগঠন আইএস ৷ গুলশনের মত জঙ্গি হানার উদ্দেশে এই জঙ্গিরা জড়ো হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। তবে তা বানচাল করতে সফল হয়েছে পুলিশ ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/ওপার বাংলা/
৯ জঙ্গিকে গুলি করে মারল বাংলাদেশ পুলিশ
Next Article
advertisement
ফের চমক তৃণমূলে...! অভিষেকের হাত থেকে পতাকা তুলে নিলেন নন্দীগ্রামের বিজেপি নেতা, কোন কেন্দ্রে হতে পারেন প্রার্থী?
ফের চমক তৃণমূলে...! অভিষেকের হাত থেকে পতাকা তুলে নিলেন নন্দীগ্রামের বিজেপি নেতা, কোন কেন্দ্রে হতে পারেন প্রার্থী?
  • অভিষেকের হাত থেকে পতাকা তুলে নিলেন নন্দীগ্রামের বিজেপি নেতা!

  • ফের চমক তৃণমূলে...!

  • কোন কেন্দ্রে হতে পারেন প্রার্থী?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement