advertisement

মধ্যরাতে জামাত নেতা নিজামির ফাঁসি কার্যকর

Last Updated:

মঙ্গলবার মধ্যরাতে মানবতাবিরোধী অপরাধের দায়ে দোষী, খুনে বাহিনী আলবদরের নেতা ও জামায়াতে ইসলামির নেতা আমির মতিউর রহমান নিজামির ফাঁসি কার্যকর করল বাংলাদেশ সরকার ৷ মঙ্গলবার রাত ১২টা ১০ মিনিটে ঢাকা কেন্দ্রীয় সংশোধনাগারে ফাঁসিতে ঝোলানো হয় জামাত-ই-ইসলামি প্রধান নিজামিকে। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত পঞ্চম অপরাধী মতিউর রহমান নিজামি, যাকে ফাঁসি দেওয়া হল ৷

#ঢাকা: মঙ্গলবার মধ্যরাতে মানবতাবিরোধী অপরাধের দায়ে দোষী, খুনে বাহিনী আলবদরের নেতা ও জামায়াতে ইসলামির নেতা আমির মতিউর রহমান নিজামির ফাঁসি কার্যকর করল বাংলাদেশ সরকার ৷ মঙ্গলবার রাত ১২টা ১০ মিনিটে ঢাকা কেন্দ্রীয় সংশোধনাগারে ফাঁসিতে ঝোলানো হয় জামাত-ই-ইসলামি প্রধান নিজামিকে। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত পঞ্চম অপরাধী মতিউর রহমান নিজামি, যাকে ফাঁসি দেওয়া হল ৷
এর আগে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলি আহসান মোহাম্মাদ মুজাহিদ, দুই সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ফাঁসির রায় কার্যকর হয়েছে।
১৯৭১-এর মুক্তিযুদ্ধের সময় ৪৫০ জনকে নির্বিচারে হত্যা ও ধর্ষণের দায়ে ২০১৪ সালের ২৯ অক্টোবর ট্রাইব্যুনাল নিজামিকে ফাঁসির সাজা শোনায় । সেই রায়ের বিরুদ্ধে আবেদন জানানো হয়েছিল বাংলাদেশের শীর্ষ আদালতে। কিন্তু এই বছর পাঁচই মে সেই আবেদন খারিজ করে দেয় আদালত ৷ বহাল থাকে ফাঁসির সাজা ৷ মঙ্গলবার গভীর রাতে কোর্টের সেই আদেশই কার্যকর করা হল ৷
advertisement
advertisement
অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাংলাদেশের রাজধানী ঢাকা সহ বিভিন্ন স্পর্শকাতর এলাকাকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে ৷ যে কোনওরকম বিশৃঙ্খলা এড়াতে দৃঢ়প্রতিজ্ঞ শেখ হাসিনা সরকার ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/ওপার বাংলা/
মধ্যরাতে জামাত নেতা নিজামির ফাঁসি কার্যকর
Next Article
advertisement
ফের চমক তৃণমূলে...! অভিষেকের হাত থেকে পতাকা তুলে নিলেন নন্দীগ্রামের বিজেপি নেতা, কোন কেন্দ্রে হতে পারেন প্রার্থী?
ফের চমক তৃণমূলে...! অভিষেকের হাত থেকে পতাকা তুলে নিলেন নন্দীগ্রামের বিজেপি নেতা, কোন কেন্দ্রে হতে পারেন প্রার্থী?
  • অভিষেকের হাত থেকে পতাকা তুলে নিলেন নন্দীগ্রামের বিজেপি নেতা!

  • ফের চমক তৃণমূলে...!

  • কোন কেন্দ্রে হতে পারেন প্রার্থী?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement