advertisement

চার শিশুকে হত্যা করে বালিতে পুঁতে দিল খুনি

Last Updated:

ফুটফুটে চার শিশুকে নৃশংসভাবে হত্যা করার অভিযোগে ধৃত শাহেদ আলি বুধবার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন আদালতে ৷ ঘটনাটি ঘটেছে বাংলাদেশের হবিগঞ্জে ৷ এই নিয়ে চার শিশুকে অপহরণের পর হত্যা করে বালিতে পুঁতে দেওয়ার অপরাধে শাহেদ আলিসহ চারজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন ৷

#ঢাকা: ফুটফুটে চার শিশুকে নৃশংসভাবে হত্যা করার অভিযোগে ধৃত শাহেদ আলি বুধবার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন আদালতে ৷ ঘটনাটি ঘটেছে বাংলাদেশের হবিগঞ্জে ৷ এই নিয়ে চার শিশুকে অপহরণের পর হত্যা করে বালিতে পুঁতে দেওয়ার অপরাধে শাহেদ আলিসহ চারজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন ৷
গত ১২ ফেব্রুয়ারি খেলতে গিয়ে নিখোঁজ হয়ে যায় জাকারিয়া আহমেদ (৯), তাজেল মিয়া (১০), মনির (৭) ও ইসমাইল হোসেন (৮) ৷ পাঁচ দিন পর ১৭ ফেব্রুয়ারি বাড়ি থেকে এক কিলোমিটার দূরে নদীর পাড়ের বালি থেকে উদ্ধার হয় চার নিখোঁজ শিশুর দেহ ৷ শিশুদের অপহরণ ও হত্যার অভিযোগে গ্রেফতার করা হয় শাহেদ আলি-সহ সাত জনকে ৷
advertisement
শিশুদের হত্যায় মূল অভিযুক্ত শাহেদ আলিকে এদিন হবিগঞ্জ আদালতে পেশ করা হয় ৷ সেখানেই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন শাহেদ আলি ৷ পুলিশ সূত্রে খবর, শাহেদের জবানবন্দি অনুযায়ী এই হত্যাকাণ্ডে নয় জন জড়িত ৷ শাহেদ আলি আরও জানিয়েছেন, পূর্ব পরিকল্পনা অনুযায়ী ঘটনার দিন অটোরিকশায় করে চার শিশুকে অপহরণ করে লেবু বাগানে নিয়ে গিয়ে হত্যা করে তারা ৷ প্রতিহিংসা চরিতার্থের জন্যই এই কাজ বলে মনে করছে পুলিশ ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/ওপার বাংলা/
চার শিশুকে হত্যা করে বালিতে পুঁতে দিল খুনি
Next Article
advertisement
Evening Snacks: মাত্র ৬০ টাকায় ভরপেট খাওয়া, হাক্কা নুডলসে মেতেছে কালচিনিবাসী
মাত্র ৬০ টাকায় ভরপেট খাওয়া,হাক্কা নুডলসে মেতেছে কালচিনিবাসী
  • মাত্র ৬০ টাকায় এক প্লেট হাক্কা নুডলস। সঙ্গে থাকছে সেজওয়ান চাটনি।

  • পরিমাণে এতটাই বেশি থাকে এই নুডলস যে রাতের খাবার না খেলেও চলবে।

  • আলিপুরদুয়ার জেলার হাসিমারা এলাকায় দোকান রয়েছে অমিত ওঁরাও-এর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement