advertisement

Ali Larijani Death: 'শহিদ হয়েছেন', ইজরায়েলি হামলায় নিরাপত্তা প্রধান আলি লারিজানির মৃত্যু নিশ্চিত করল ইরান,মাথার দাম ঘোষণা করেছিল আমেরিকা

Last Updated:

ইরানের প্রভাবশালী নিরাপত্তা প্রধান আলী লারিজানি নিহত হয়েছেন। দেশের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ আনুষ্ঠানিকভাবে এই খবর নিশ্চিত করেছে। এর আগে মঙ্গলবার সকালে ইজরায়েল দাবি করেছিল যে, তেহরানে এক লক্ষ্যভেদী বিমান হামলায় তারা লারিজানিকে ‘নির্মূল’ করেছে।

Iran has confirmed the death of its national security chief Ali Larijani. (AFP)
Iran has confirmed the death of its national security chief Ali Larijani. (AFP)
ইরান: ইরানের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বুধবার জানিয়েছে, রাতের অন্ধকারে ইজরায়েলের হামলায় তাদের নিরাপত্তা প্রধান আলি লারিজানির মৃত্যু হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত কাউন্সিলের এক বিবৃতিতে বলা হয়েছে, “ড. আলি লারিজানি শহিদ হয়েছেন। ইরান এবং ইসলামিক বিপ্লবের অগ্রগতির জন্য তিনি সারাজীবন সংগ্রাম করেছেন। শেষ পর্যন্ত তাঁর বহুদিনের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে, তিনি শহিদ হওয়ার সৌভাগ্য পেলেন।”
ইরানের সংবাদ সংস্থা মেহর-এর মতে, লারিজানি ও সোলেইমানি, উভয়েরই শেষকৃত্য বুধবার সম্পন্ন হবে। ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান লারিজানির মৃত্যুতে “গভীর শোক ও দুঃখ” প্রকাশ করে বলেন, “আমি তাঁর মধ্যে সদাচরণ, প্রজ্ঞা, সঙ্গ এবং দূরদর্শিতা ছাড়া আর কিছুই দেখিনি।”
ইজরায়েলের হামলায় নিহত হন লারিজানি, তাঁর ছেলে মোর্তেজা লারিজানি এবং তাঁর দফতরের প্রধান আলিরেজা বায়াত-সহ কয়েকজন দেহরক্ষী।
advertisement
advertisement
ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছিল, বাসিজ রেজিসট্যান্স ফোর্স-এর উপপ্রধান কাসেম কোরেইশিও ইজরায়েলের ওই হামলায় নিহত হন। জানা যায়,লারিজানি একটি বৈঠকে ছিলেন। আসন্ন উৎসবের সময় সম্ভাব্য বিক্ষোভের মোকাবিলা কীভাবে হবে? সেই নিয়ে আলোচনা চলছিল বৈঠকে। সেই সময়েই হামলা চালায় ইজরায়েল।
প্রসঙ্গত, ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানিকে লক্ষ্য করে হামলা চালানো হয় এবং সেই হামলায় তিনি নিহত হয়েছেন বলে সন্দেহ প্রকাশ করেছিল ইজরায়েলের। টাইমস অফ ইজরায়েল-এর এক প্রতিবেদনে দাবি করা হয়, একের পর এক হামলা চলেছিল তেহরান-সহ ইরানের বেশ কিছু জায়গায়। নিশানায় ছিলেন ইরানের নিরাপত্তা প্রধান লারিজানি। তবে তাঁর মৃত্যু হয়েছে কি না, তা স্পষ্ট নয়। তবে বুধবার ইরানের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ঘোষণা করল, ইজরায়েলের হামলায় ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানির মৃত্যু হয়েছে।
advertisement
শুক্রবার তেহরানে একটি জনসভায় শেষ বার দেখা গিয়েছিল লারিজানিকে। তার পরই আমেরিকা ইরান রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর শীর্ষকর্তাদের তালিকা প্রকাশ করে মাথার দাম ঘোষণা করে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Ali Larijani Death: 'শহিদ হয়েছেন', ইজরায়েলি হামলায় নিরাপত্তা প্রধান আলি লারিজানির মৃত্যু নিশ্চিত করল ইরান,মাথার দাম ঘোষণা করেছিল আমেরিকা
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ১৮ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৮ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ১৮ মার্চ, ২০২৬

  • দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • বুধবারের রাশিফল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement