advertisement

'ভেবেছিলাম ল্যান্ডিং হল, তারপর দেখি প্লেনের চারিদিক দিয়ে জল ঢুকছে !'

Last Updated:
#পাপুয়া নিউগিনি: রানওয়ে মিস করে জলে প্লেন ল্যান্ড করলেন পাইলট ৷ সাংঘাতিক কাণ্ড ঘটল গুয়ামে ৷ মাইক্রোনেশিয়ার এই শহরটিতে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷ এয়ার নিউগিনির বোইং 737-800-এর ওয়েনো বিমানবন্দরে অবতরণের কথা ছিল ৷ কিন্তু খারাপ আবহাওয়ায় তাতে সমস্যা হয় ৷ চালক জানিয়েছেন, যে প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছিল, সঙ্গে বইছিল ঝোড়ো হাওয়া ৷ যে কারণে অবতরণে সমস্যা হয় ৷ রানওয়ে মিস করেন তিনি ৷ আর বুঝতে না পেরে সোজা গিয়ে পড়েন পাশের জলাশয়ে ৷
Photo Courtesy : AFP (Twitter handle) Photo Courtesy : AFP (Twitter handle)
তবে বরাত জোরে সব যাত্রীই নিরাপদে রয়েছেন ৷ ৩৫জন যাত্রী ও ১২জন ক্রুকে উদ্ধারে এগিয়ে এসেছিলেন স্থানীয়রাই ৷ প্লেনটি জলে পড়তে দেখে তারা তাড়াতাড়ি নেমে পড়েন জলে ৷ ছোট ছোট নৌক করে যাত্রীদের উদ্ধার করেন তারা ৷ জানা গিয়েছে উত্তর প্রশান্ত মহাসাগরের পাশে যে সব রানওয়ে রয়েছে সেগুলো খুব ছোট ৷ ওয়েনোর রানওয়েরও এক হাল ৷ তাই এভাবে বিপদের মুখে পড়েছিলেন সকলেই ৷ তদন্তের আশ্বাস দিয়েছেন কর্তৃপক্ষ ৷ আপাতত জীবন ফিরে পেয়ে ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছেন যাত্রীরা ৷
advertisement
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
'ভেবেছিলাম ল্যান্ডিং হল, তারপর দেখি প্লেনের চারিদিক দিয়ে জল ঢুকছে !'
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement