advertisement

Viral Story: ফাস্ট ফুড খেয়ে গিনেস ওয়ার্ল্ড বুকে নাম, ১ দিনে খেয়েছেন ১৫০ রকমের খাবার, কে এই অদ্ভুত ব্যক্তি, নাম জানেন?

Last Updated:

মুনাচিমসো বিকেল পাঁচটার সময় এই অসাধ্য কর্মযজ্ঞে নামেন৷ যদিও মাঝপথে রাতের বেলায় বেশ কিছুক্ষণ ঘুমিয়েও ছিলেন৷ পরের দিন বিকেল পাঁচটার মধ্যে তিনি তাঁর চ্যালেঞ্জটি সম্পূর্ণ করেন৷

২২ বছর বয়সী এই ব্যক্তি কোনওরকম যানবাহন ছাড়াই প্রায় ২৫ কিলোমিটার হেঁটে ফাস্টফুডের আউটলেটে ঘুরেছে৷  (Photo Credits: Instagram)
২২ বছর বয়সী এই ব্যক্তি কোনওরকম যানবাহন ছাড়াই প্রায় ২৫ কিলোমিটার হেঁটে ফাস্টফুডের আউটলেটে ঘুরেছে৷ (Photo Credits: Instagram)
আবুজা: স্বাস্থ্যকর জীবন যাপনের জন্য প্রথমেই একেবারে নিষেধের বন্ধনীতে ফেলে দেওয়া হয় যাকে, তার নাম ফাস্টফুড৷ ওবিসিটি হোক বা উচ্চরক্তচাপ বা সুগার সবকিছুতেই ফাস্টফুড একেবারে ভিলেনের রূপে অবতীর্ণ৷
তা বলে রাস্তারধারের খাবার খেতে যে একেবারেই ইচ্ছা করে না ব্যাপারটা তাও নয়৷ কিন্তু তাও ফাস্টফুড নৈব নৈব চ৷ অথচ ভেবে দেখুন তো! একটা ব্যক্তি বিখ্যাত হয়ে গেল ফাস্টফুডকে কেন্দ্র করে৷ এই ধরনের খাবার বিক্রি করে অনেকেই ভাইরাল হয়েছে৷
advertisement
advertisement
কিন্তু এবার খাবার বিক্রি করে নয় বরং ফাস্টফুড খেয়ে ভাইরাল৷ স্রেফ ভাইরাল নয়৷ রীতিমতো গিনেস ওয়ার্ল্ড বুকে নিজের নামে তুলে ফেলেছে৷ এর আগে একজনের এই রেকর্ড ছিল, তিনি চব্বিশ ঘণ্টায় ১০০ রকমের ফাস্টফুড খেয়েছিলেন৷ সেই রেকর্ড ভেঙে ২৪ ঘণ্টায় ১৫০ রকমের ফাস্টফুডের আউটলেট ঘুরে নানা রকমের খাবার খেয়েছেন৷
ব্যক্তির নাম মুনাচিমসো ব্রায়ান নওয়ানা৷ ২২ বছর বয়সী এই ব্যক্তি কোনওরকম যানবাহন ছাড়াই প্রায় ২৫ কিলোমিটার হেঁটে ফাস্টফুডের আউটলেটে ঘুরেছে৷
advertisement
মুনাচিমসো বিকেল পাঁচটার সময় এই অসাধ্য কর্মযজ্ঞে নামেন৷ যদিও মাঝপথে রাতের বেলায় বেশ কিছুক্ষণ ঘুমিয়েও ছিলেন৷ পরের দিন বিকেল পাঁচটার মধ্যে তিনি তাঁর চ্যালেঞ্জটি সম্পূর্ণ করেন৷
এই খাবারের তালিকায় সরমা, ফ্রায়েড চিকেন, রোল, বার্গার, আইসক্রিম এই ধরনের নানা মুখরোচক খাবার খায়৷ শেষ অবধি গিনিশ ওয়ার্ল্ড রেকর্ড তাদের অফিশিয়ালি সোশ্যালমিডিয়ার পেজে মুনাচিমসো ব্রায়ান নওয়ানার সফলভাবে চ্যালেঞ্জ সম্পূর্ণ করার কথা ঘোষণা করেন৷
advertisement
এমন মুখরোচক খাওয়ার খেয়ে বিখ্যাত হতে পারলে, কার না ইচ্ছা করে৷ কিন্তু এমন দুঃসাধ্য কাজ না করাই উচিত৷ কারণ যতই গিনিশ বুকে নাম উঠুক, এই ধরনের খাবার, এই পরিমাণে খাওয়া কিন্তু স্বাস্থের পক্ষে মারাত্মক হয়ে যেতে পারে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Viral Story: ফাস্ট ফুড খেয়ে গিনেস ওয়ার্ল্ড বুকে নাম, ১ দিনে খেয়েছেন ১৫০ রকমের খাবার, কে এই অদ্ভুত ব্যক্তি, নাম জানেন?
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement