advertisement

Horrific Road Accident: ৩৮ জনের ভয়াবহ মৃত্যু! পথ দুর্ঘটনায় মুহূর্তে সব শেষ, বাসের ভিতরেই পুড়ে ছাই, গুরুতর আহত ১৩

Last Updated:

Horrific Road Accident: ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় মুহূর্তের মধ্যে সব শেষ৷ বাসের টায়ার ফেটে নিয়ন্ত্রণের বাইরে গিয়ে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। মিনাস গেরাইস-এ ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩৮ জনের মৃত্যু হয়েছে।

News18
News18
ব্রাজিল: ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় মুহূর্তের মধ্যে সব শেষ৷ বাসের টায়ার ফেটে নিয়ন্ত্রণের বাইরে গিয়ে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। ব্রাজিলের মিনাস গেরাইস-এ ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩৮ জনের মৃত্যু হয়েছে। এবং ১৩ জন গুরুতর আহত হয়েছেন৷ তাদেরকে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাসের টায়ার ফেটে নিয়ন্ত্রণের বাইরে গিয়ে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে এদিন দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় বাসটিতে আগুন ধরে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।
advertisement
ফায়ার বিভাগের কর্মকর্তারা বলেছেন যে ২১ ডিসেম্বর, ৪৫ জন যাত্রী নিয়ে একটি বাস ব্রাজিলের সাও পাওলো শহর থেকে ছেড়েছিল বলে জানা গেছে। এরপর রাস্তায় বাসের একটি টায়ার ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এরপরই বাসটিতে আগুন ধরে যায়।
advertisement
দুর্ঘটনার পর থেকেই ট্রাক চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। ভোর ৪টের দিকে এণই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনার পর দুর্ঘটনাকবলিত বাসের সঙ্গে আরও একটি গাড়িরও সংঘর্ষ হয়। তবে গাড়িতে থাকা তিন যাত্রীই কোনওমতে প্রাণে বেঁচে যান।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Horrific Road Accident: ৩৮ জনের ভয়াবহ মৃত্যু! পথ দুর্ঘটনায় মুহূর্তে সব শেষ, বাসের ভিতরেই পুড়ে ছাই, গুরুতর আহত ১৩
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement