advertisement

পিটারকে ডিভোর্সের নোটিশ পাঠালেন ইন্দ্রাণী

Last Updated:

তবে কি দীর্ঘ বিবাহিত জীবনে ইতি পড়তে চলেছে এবার ? এক সঙ্গে দেড় দশকেরও বেশি সময়ে কাটানোর পরে শিনা বোরা হত্যাকাণ্ডে অন্যতম অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায় বিবাহ বিচ্ছেদের নোটিশ পাঠিয়েছেন পিটার মুখোপাধ্যায়কে ৷

#মুম্বই: শিনা বোরা হত্যাকাণ্ডে অন্যতম অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায় বিবাহ বিচ্ছেদের নোটিশ পাঠালেন স্বামী পিটার মুখোপাধ্যায়কে ৷ এক সঙ্গে দেড় দশকেরও বেশি সময় কাটানোর পরে তবে কি দীর্ঘ বিবাহিত জীবনে ইতি পড়তে চলেছে এবার ?
advertisement
শিনা বোরা হত্যাকাণ্ডে প্রকাশ্যে আসতেই দীর্ঘ ১৬ বছরের সম্পর্কে ভাঙন ধরতে শুরু করে ৷ শিনা বোরা হত্যা কাণ্ডে ২০১৫ সালে ইন্দ্রাণী  মুখোপাধ্যায় গ্রেফতার হন ৷  তার কয়েক মাস পরেই গ্রেফতার হন পিটার মুখোপাধ্যায় ৷ বর্তমানে তারা দু’জনেই শিনা বোরা হত্যা কাণ্ডে বিচরাধীন ৷  সূত্রের খবর, পিটার মুখোপাধ্যায় একাধিকবার ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন তিনি ইন্দ্রাণীর সঙ্গে আর কোনও সম্পর্ক রাখতেন চান না ৷
advertisement
দুপক্ষের মধ্যে বহুবার বিচ্ছেদর ইচ্ছা প্রকাশ করলেও এই প্রথম ইন্দ্রাণীর বিবাহ বিচ্ছেদের নোটিশ পৌছল পিটারের কাছে ৷  জানা গিয়েছে, ২৫ এপ্রিল ইন্দ্রাণীর আইনজীবী এডিথ দে কুরিয়ারের মাধ্যমে পিটারকে ডিভোর্স নোটিস পাঠিয়েছেন।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
পিটারকে ডিভোর্সের নোটিশ পাঠালেন ইন্দ্রাণী
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement