advertisement

গাড়ির ধাক্কায় ভাঙল বাড়ি, ইন্দৌরে নিহত ১০, আটকে বহু

Last Updated:

শনিবার রাতে পুরনো চার তলা বাড়ি ভেঙে মৃত্যু হল ১০ জনের ৷ এখনও বহু মানুষের আটকে থাকার সম্ভাবনা ৷ গতকাল রাত ৯ টা ২০ নাগাদ ঘটনাটি ঘটে ইন্দোরের সারওয়াত এলাকায় ৷

#ইন্দোর: শনিবার রাতে পুরনো চার তলা বাড়ি ভেঙে মৃত্যু হল ১০ জনের ৷ এখনও বহু মানুষের আটকে থাকার সম্ভাবনা ৷ গতকাল রাত ৯ টা ২০ নাগাদ ঘটনাটি ঘটে ইন্দৌরের সারওয়াত এলাকায় ৷
ইন্দৌরের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল হরিনারায়ণ মিশ্র জানিয়েছেন, একটি গাড়ি এসে আচমকাই ওই হোটেল বাড়িটিতে ধাক্কা মারে। বাড়িটি বেশ পুরনো হয়ে গিয়েছিল। ধাক্কা মারার পরই ভেঙে পড়ে সেটি। এখনও পর্যন্ত ১০ জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে ৷
advertisement
এখনও চলছে উদ্ধারকাজ ৷ ছবি: টুইটার ৷ এখনও চলছে উদ্ধারকাজ ৷ ছবি: টুইটার ৷
advertisement
গুরুতর আহত অবস্থায় তিনজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ পুলিশ ও উদ্ধারকারী দল এখনও ধ্বংসস্তূপ সরানোর কাজ করছে ৷ ভিতরে আরও বেশ কয়েকজনের আটকে থাকার সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করছে পুলিশ ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
গাড়ির ধাক্কায় ভাঙল বাড়ি, ইন্দৌরে নিহত ১০, আটকে বহু
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement