advertisement

ঠিক-ভুল সব পরিষ্কার, LAC-র ঘটনায় তাদের দোষ দেওয়া যাবে না, বলছে চিন

Last Updated:

চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান জানান যে কূটনৈতিক ও সামরিক স্তরে ভারতের সঙ্গে কথা চলছে৷

#বেজিং: মঙ্গলবার রাত থেকে উত্তপ্ত ভারত-চিন সীমান্ত৷ ২০জন ভারতীয় সেনা নিহত হয়েছেন৷ অনেকেই আহত৷ কাঁটা লাগানো লোহার রড দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ ভারতীয় সেনাবাহিনীর আহত জওয়ানদের৷ মঙ্গলবার রাত থেকেই লাদাখের গালওয়ানে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর এলাকায় ভারত চিন সংঘাত চরমে পৌঁছেছে৷ পাল্টা জবাব দিয়েছে ভারতও৷ চিনেরও ৪৩ জন সেনা ভারতের পাল্টা জবাবে নিহত এবং আহত হয়েছে বলে দাবি করেছে সংবাদসংস্থা এএনআই৷ কিন্তু সেই সংখ্যাটা এখনও স্পষ্ট করেনি চিন৷ তবে এই ঘটনার জন্য চিনকে দোষ দেওয়া যাবে না বলে দাবি করেছেন চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান৷
সংবাদ সংস্থা এএনআই-র খবর, চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান জানান যে কূটনৈতিক ও সামরিক স্তরে ভারতের সঙ্গে কথা চলছে৷ সোমবারের সংঘর্ষের ঘটনায় কোনটা ঠিক বা কোনটা ভুল সেটা পুরো পরিষ্কার৷ LAC-তে সোমবারের সংঘর্ষের ঘটনা চিনের দিকে ঘটেছে বলেও দাবি চিনের৷ যা হয়েছে তার জন্য চিনকে দোষ দেওয়া যাবে না বলেই দাবি করেছে বেজিং৷ সীমান্তে চিনের মাটিতে এই ঘটনার কথা বলে চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র ভারতের দিকেই অভিযোগের আঙুল তুলছেন৷ তাঁর ইঙ্গিত যে ভারতীয় সেনা চিনের মাটিতে অনুপ্রবেশ ঘটিয়েছিল৷ তবে এই নিয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি ঝাও লিজিয়ান৷
advertisement
সোমবার রাত থেকেই চিন-ভারত সীমান্তে সংঘর্ষ শুরু হয়েছে৷ বেশকিছু দিন ধরেই সীমান্তে যুদ্ধ পরিস্থিতি তৈরি হচ্ছিল৷ সীমান্তে বসবাসকারী ভারতীয়রা সেই পরিস্থিতির কথা তুলে ধরেছিলেন৷ অনেকেই বলেছিলেন যে সীমান্তে অনুপ্রবেশ করছে চিনা সেনা৷ রাতের অন্ধকারে সেনার তাবু দেখতে পেতেন তারা৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/ভারত-চিন/
ঠিক-ভুল সব পরিষ্কার, LAC-র ঘটনায় তাদের দোষ দেওয়া যাবে না, বলছে চিন
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
  • দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা !

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে কয়েক জেলায়

  • পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement