advertisement

Howrah News: মাটির কাজে নব জোয়ার! আশার আলো দেখছেন গ্রামীণ মহিলারা

Last Updated:

বিশ্বায়নচালিত মেট্রোপলিটনে ক্রমশ চাহিদা কম হওয়া শিল্পের ক্ষেত্রে নতুন সামগ্রীর মাধ্যমে চাহিদা বাড়ানো হচ্ছে। পরিবেশ বান্ধব উপাদান দিয়ে তৈরি হয় হাওড়ার ক্রাফট লিপির হস্তশিল্প।

+
মাটির

মাটির জিনিস বানাচ্ছেন মহিলারা

হাওড়া: সৌখিন হাতের কাজ শিখে আশার আলো দেখছে হাওড়ার গ্রামীণ মহিলারা। বিশ্বায়নচালিত মেট্রোপলিটন এ ক্রমশ চাহিদা কম হওয়া শিল্পের ক্ষেত্রে নতুন সামগ্রীর মাধ্যমে চাহিদা বাড়ানোর চেষ্টা চলছে। পিছিয়ে পড়া শিল্পে হচ্ছে নতুন করে প্রাণ সঞ্চার। নতুন আঙ্গিকে নব রূপে আনা হচ্ছে মাটির তৈরি জিনিস। আধুনিক সময়ে পিছিয়ে পড়া মাটির শিল্পে আশার আলো দেখাচ্ছে–’ক্রাফটলিপি’। হস্তশিল্পের কারুলিপি ‘ ক্রাফটলিপি ‘ এই প্রতিষ্ঠান গ্রামবাংলার নানা শিল্পকে সাজিয়ে তুলছে নতুন ভাবে। গত ৮ বছরে জৎবল্লভপুরের মাজুগ্রামে মাটির শিল্পকে নবরূপ দান করেছে।
কুটির শিল্প কেন্দ্রিক নির্ভরযোগ্য হাওড়ার এই শিল্প প্রতিষ্ঠান। স্থানীয় মানুষদের বেঁচে থাকার অন্যতম অবলম্বন, ভরসা হয়ে উঠছে অল্পদিনেই। এর ফলে মাটির শিল্প কর্মে যুক্ত হচ্ছে মানুষ। ওই সংস্থার হাত ধরেই গ্রামীণ শিল্প বা গ্রাম বাংলার হস্ত শিল্প পৌঁছে যাচ্ছে দেশে-বিদেশে।
আরও পড়ুনঃ মেডিকেল পড়া ও রিসার্চ এবার হাওড়ায়! চলতি বর্ষে ১৫০ জন ছাত্রছাত্রী নিয়ে যাত্রা শুরু
মাটির তৈরি জিনিস এত সৌখিন, কারুকার্যময় হতে পারে তা মোটেও আন্দাজ করতে পারেনি দীর্ঘদিন মাটির শিল্পে যুক্ত থাকা গ্রামের দক্ষ এবং প্রবীণ কারিগররা। তবে শুধু মাটির শিল্প নয় বাংলার বিভিন্ন ধরণের বিখ্যাত সামগ্রীকে আধুনিকীকরণ। সেই শিল্প সমগ্রী দেশে-বিদেশের বাজারে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য।
advertisement
advertisement
পরিবেশ বান্ধব উপাদান দিয়ে তৈরি হয় হাওড়ার ক্রাফট লিপির হস্তশিল্প। মূলত প্রতিটি দ্রব্য বর্তমান সময় উপযোগী। এগুলি প্রযুক্তিগত দিক থেকে উন্নত, সৌখিন, সৌন্দর্যমণ্ডিত, আকর্ষণীয় সর্বোপরি পরিবেশবান্ধব। সেই দিক থেকে এই সংস্থার উৎপাদিত জিনিসের চাহিদা রয়েছে বেশ।
advertisement
মূলত টেরাকোটা লাইট দিয়েই যাত্রা শুরু। পরবর্তী সময়ে হস্তশিল্পের চাহিদা বৃদ্ধির সাথে সাথে মাটির সৌখিন জিনিসপত্র তৈরি হচ্ছে। পাশাপাশি এই বাংলার বিভিন্ন জেলার বিখ্যাত সাবাই ঘাস,পাট, মাদুরকাঠি বা বাঁশের সৌখিন শিল্পসম্ভারও শোভা পাচ্ছে ক্র্যাফটলিপিতে।
দেশীয় হস্তশিল্পের নিঁখুত নিদর্শন হিসাবে টেরাকোটা– দুর্গা, গণেশ, বুদ্ধ, ঘোড়া প্রভৃতি তৈরি হয়। এছাড়া ফুলদানি, চায়ের কাপ, প্লেট, জলের বোতল প্রভৃতি তৈরিও হয়। এক সময় পৃথিবী বিখ্যাত ছিল বাংলার হস্তশিল্প।
advertisement
আরও পড়ুনঃ দুষ্প্রাপ্য বই আর পুঁথির ভাণ্ডার এই লাইব্রেরি! তাও অচলাবস্থা এই লাইব্রেরির
তবে বাংলার চিরায়ত শিল্পগুলি অনেক সময় আধুনিকীকরণের অভাবে ভবিষ্যতে ক্রমশ ফিকে পড়ার সম্ভবনা থাকে। সেই দিক থেকে ক্রাফটলিপি অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে হস্তশিল্পকে বাঁচিয়ে রাখতে অভিনব ভাবনা গ্রহণ করেছে। এই ভাবনার ফলে যেমন প্রাচীন শিল্প নতুন আঙ্গিকে প্রাণ ফিরে পাওয়া যায়। তেমনি গ্রামঞ্চলের মানুষের কর্মসংস্থানের সম্ভবনা বিপুল পরিমাণে বাড়ে।
advertisement
‘ক্রাফটলিপি’–এর প্রতিষ্ঠাতা সংবিদ গোলুই, যিনি পেশায় ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার, ইতিমধ্যেই যিনি বিদেশ সফরও করেছেন। তাঁর সহধর্মিনী রাজশ্রী গোলুই যিনি পেশায় একজন কম্পিউটার প্রোগ্রামার। দুজনের সম্মিলিত প্রচেষ্টায়, শহর থেকে উচ্চশিক্ষায় প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে হাওড়ার এই গ্রামে গড়ে তুলেছেন এই হস্তশিল্পের প্রতিষ্ঠান।
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: মাটির কাজে নব জোয়ার! আশার আলো দেখছেন গ্রামীণ মহিলারা
Next Article
advertisement
'অস্ত্র উৎপাদন ৪ গুণ করা হোক'! গোলা-বারুদের সীমাহীন মজুত নিয়ে আশ্বস্ত করলেন ট্রাম্প, প্রতিরক্ষা সংস্থাগুলির সঙ্গে বৈঠকের দাবি!
গোলা-বারুদের সীমাহীন 'স্টক'! তবুও অস্ত্র উৎপাদন চারগুণ বাড়ানোর পরিকল্পনা ট্রাম্পের! কেন?
  • মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, উন্নত অস্ত্র উৎপাদন চারগুণ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে.

  • বিএই সিস্টেমস, বোয়িং, লকহিড মার্টিনসহ শীর্ষ সংস্থাগুলির সঙ্গে বৈঠকে অস্ত্র উৎপাদন নিয়ে আলোচনা হয়.

  • ট্রাম্প দাবি করেছেন যুক্তরাষ্ট্রের গোলাবারুদ সীমাহীন, ইরান ও ভেনেজুয়েলায় অস্ত্র ব্যবহারের কথাও জানান.

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement