জলপাইগুড়ি থেকে স্পেশাল ট্রেন! সংযোগ বাড়াচ্ছে উত্তর পূর্ব সীমান্ত রেল! যাত্রীদের তথ্য যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে
- Reported by:ABIR GHOSHAL
- Published by:Tias Banerjee
Last Updated:
উৎসবের মরশুমে অতিরিক্ত ভিড় সামাল দিতে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে অমৃতসর–নিউ জলপাইগুড়ি ও গুয়াহাটি–দিল্লি স্পেশাল ট্রেন পরিষেবা সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে।
উৎসবের মরশুমে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে স্পেশাল ট্রেন পরিষেবা সম্প্রসারণের সিদ্ধান্ত নিল উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে। দেশের উত্তর ও পূর্বাঞ্চলের মধ্যে সংযোগ আরও শক্তিশালী করতে অমৃতসর–নিউ জলপাইগুড়ি সাপ্তাহিক স্পেশাল ট্রেনের পরিষেবা উভয় দিকেই চারটি করে অতিরিক্ত ট্রিপ বাড়ানো হয়েছে। পাশাপাশি গুয়াহাটি ও দিল্লির মধ্যে যাত্রীদের চাহিদা মেটাতে একমুখী স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
রেল সূত্রে জানা গিয়েছে, ট্রেন নং ০৪৬৫৪ (অমৃতসর–নিউ জলপাইগুড়ি) সাপ্তাহিক স্পেশাল ট্রেনের পরিষেবা ৪ মার্চ থেকে ২৫ মার্চ ২০২৬ পর্যন্ত প্রতি বুধবার চলবে। অন্যদিকে ফিরতি ট্রেন নং ০৪৬৫৩ (নিউ জলপাইগুড়ি–অমৃতসর) ৬ মার্চ থেকে ২৭ মার্চ ২০২৬ পর্যন্ত প্রতি শুক্রবার চলবে। এই ট্রেনের সময়সূচি, কোচের গঠন এবং স্টপেজ আগের মতোই থাকবে।
advertisement
advertisement
এছাড়াও গুয়াহাটি ও দিল্লির মধ্যে একমুখী স্পেশাল ট্রেন নং ০৫৬৯৯ চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ট্রেনটি ৮ মার্চ ২০২৬, রবিবার গুয়াহাটি থেকে রাত ২১:৩০-এ রওনা দেবে এবং ১০ মার্চ দুপুর ১৩:০০-এ দিল্লি পৌঁছাবে। যাত্রাপথে ট্রেনটি রঙিয়া, নিউ জলপাইগুড়ি, বেগুসরাই, ছাপড়া, বারাণসী ও প্রয়াগরাজ জংশনের মতো গুরুত্বপূর্ণ স্টেশনে থামবে।
advertisement
যাত্রীদের সুবিধার্থে এই ট্রেনে এসি ২-টিয়ার, এসি ৩-টিয়ার, স্লিপার ক্লাস এবং জেনারেল কোচ রাখা হয়েছে। রেল কর্তৃপক্ষের দাবি, এই স্পেশাল ট্রেন পরিষেবা চালু ও সম্প্রসারণের ফলে যাত্রীদের জন্য অতিরিক্ত ভ্রমণ বিকল্প তৈরি হবে এবং ব্যস্ত রুটে চাপও কিছুটা কমবে।
রেল সূত্রে আরও জানানো হয়েছে, ট্রেনগুলির সময়সূচি ও স্টপেজ সংক্রান্ত বিস্তারিত তথ্য আইআরসিটিসি ওয়েবসাইট এবং উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পাওয়া যাবে। যাত্রীদের যাত্রার আগে সমস্ত তথ্য যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 07, 2026 11:08 AM IST









