advertisement

একাধিক জায়গায় রেল অবরোধ, মানকুণ্ড‌ুতে ট্রেনে পাথর, এক ক্ল‌িকে সব জেলা...

Last Updated:

রেল অবরোধ হয়েছে বীরভূমের নলহাটিতেও৷ সাগরদিঘি, জিরাটেও অবরোধ করেছেন বাম কর্মীরা৷ ধর্মঘট ও রেল অবরোধের জেরে হাওড়া-বর্ধমান শাখায় ব্যহত ট্রেন চলাচল৷

#কলকাতা: ট্রেড ইউনিয়নগুলির ডাকা ধর্মঘটে রাজ্যের বিভিন্ন জায়গায় রেল অবরোধ হচ্ছে সকাল থেকেই৷ এখনও পর্যন্ত যা খবর, হুগলির বৈঁচি, মানকুণ্ড‌ু, মগরায় অবরোধ করেছেন বন্‌ধ সমর্থকরা৷ সকালে অবরোধ হয় শ্রীরাম, উত্তরপাড়া ও রিষড়ায়৷
রেল অবরোধ হয়েছে বীরভূমের নলহাটিতেও৷ সাগরদিঘি, জিরাটেও অবরোধ করেছেন বাম কর্মীরা৷ ধর্মঘট ও রেল অবরোধের জেরে হাওড়া-বর্ধমান শাখায় ব্যহত ট্রেন চলাচল৷ ট্রেন চলাচল ব্যহত হয়েছে হাওড়া-ব্যান্ডেল শাখাতেও৷ তবে বিপর্যস্ত অবস্থা হাওড়া-বর্ধমান শাখাতেই৷
বামেরা রেল অবরোধ করেছে দত্তপুকুর, বিড়ায়৷ ফলে শিয়ালদহ-বনগাঁ শাখায় ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে৷ রানাঘাট-গেদে শাখায় বগুলায় রেল অবরোধ হয়েছে৷ যাত্রীরা ভোগান্তির মধ্যে পড়েছেন শিয়ালদহ-ডায়মন্ড হারবার শাখাতেও৷ রেল অবরোধ হয়েছে উত্তর রাধানগর ও ধামুয়ায়৷
advertisement
advertisement
চন্দননগর ও মানকুণ্ড‌ু স্টেশনের মাঝে চালকের কেবিনে পাথর ছোড়ে একদল বন্‌ধ সমর্থক৷ পাথরের আঘাতে জখম হয়েছেন ট্রেনের চালক৷ ড্রাইভারের কেবিনের কাচ ভেঙে দেওয়া হয়৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
একাধিক জায়গায় রেল অবরোধ, মানকুণ্ড‌ুতে ট্রেনে পাথর, এক ক্ল‌িকে সব জেলা...
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement