advertisement

Hooghly News: স্নান করতে নেমে নদীতে তলিয়ে গেল যুবক

Last Updated:

শনিবার দুপুরে নদীতে স্নান করতে নেমে আরামবাগে তলিয়ে গেল যুবক

হুগলি: দ্বারকেশ্বর নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল এক যুবক। নিখোঁজ যুবকের নাম সৈকত ঘোষ। শনিবার দুপুরে আরামবাগের মনসাতলা সংলগ্ন ডিঙাডুবি ঘাটের সে স্নান করতে নামে। ওই যুবকের বাড়ি বৃন্দাবনপুর এলাকায়। নদীতে স্নান করতে নেমে কোনভাবে পা হড়কে সৈকত তলিয়ে গিয়েছে বলে ধারণা স্থানীয়দের। এলাকার কয়েকজন দূর থেকে তাকে নদীতে ভেসে যেতে দেখেন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে ডিঙাডুবি ঘাটে স্নান করতে গিয়েছিল সৈকত। কিন্তু দীর্ঘক্ষণ চলে যাওয়ার পর‌ও বাড়িতে না ফেরার খোঁজখবর শুরু করে পরিবারের লোকজন। তাঁরা নদীর পাড়ে এসে তল্লাশি চালালেও সৈকতকে খুঁজে পাননি। স্থানীয়রাও ওই যুবকের সন্ধানে নদীতে নেমে খোঁজ চালায়। কিন্তু তাতে কোন‌ও লাভ হয়নি। এরপরই তাঁরা গোটা বিষয়টি আরামবাগ থানায় জানান।
advertisement
advertisement
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আরামবাগ থানার পুলিশ। খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। সৈকতকে উদ্ধার করার জন্য এই মুহূর্তে দ্বারকেশ্বর নদীতে জোরদার তল্লাশি চলছে। বেশ কয়েক ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরেও ওই যুবকের খোঁজ না মেলায় কান্নায় ভেঙে পড়েছে তাঁর পরিবার।
শুভজিৎ ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: স্নান করতে নেমে নদীতে তলিয়ে গেল যুবক
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement