advertisement

Hooghly: রিষরায় বোমা বিস্ফোরণে আহত দুই কিশোর

Last Updated:

রিষড়ার সন্ধ্যা বাজার এলাকায় বোমা বিস্ফোরণে আহত দুই কিশোর। বৃহস্পতিবার দুপুর ১ টা নাগাদ ঘটে ওই বিস্ফোরণ। আহতদের নাম বিবেক ভূঁইয়া ও অজয় ভূঁইয়া।

+
title=

হুগলি: রিষড়ার সন্ধ্যা বাজার এলাকায় বোমা বিস্ফোরণে আহত দুই কিশোর। বৃহস্পতিবার দুপুর ১ টা নাগাদ ঘটে ওই বিস্ফোরণ। আহতদের নাম বিবেক ভূঁইয়া ও অজয় ভূঁইয়া। আনুমানিক ১২ থেকে ১৪ বছর বয়সী ওই দুই কিশোর শ্রীরামপুরের আরকে রোডের বাসিন্দা। পেশায় তারা কাগজ কুড়ুনীর কাজ করে। নিত্যদিনের কাজে বেরিয়েই দুর্ঘটনার শিকার হয় তারা। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। কীভাবে বোমা এল ওই জায়গায় তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুর ১ টা নাগাদ রিষড়ার সন্ধ্যা বাজার এলাকায় ওই দুই কিশোর নিজেদের কাজে বেরিয়ে ছিল। যেহেতু তারা পেশায় কাগজ কুড়ুনী তাই পরিতক্ত জিনিস তারা নিজেদের ঝুলিতে ভরতে ব্যস্ত ছিল। সেই সময় বিকট শব্দে বিস্ফারণ হয়। বিস্ফোরণের জেরে ওই দুই কিশোরের মধ্যে একজন গুরুতর আহত হয়।
স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও স্থানীয় কাউন্সিলর। আহত দুই কিশোরকে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। স্থানীয় কাউন্সিলর জাহিদ হাসান খান বলেন, ওই বাচ্চা দুজন নিজেদের মধ্যেই খেলা করছিল তখনি ঘটে বিস্ফোরণ। কীভাবে বোমা ওই স্থানে এল তা তদন্ত করে দেখা হচ্ছে।
আরও পড়ুনঃ পুলিশের মানসিক স্বাস্থ্য চাঙ্গা করে তুলতে চালু হল 'লেটস ওপেন আপ'
আগেই কি বোমা ওই স্থানে ছিল নাকি বাচ্চা দুটোই অন্য কোথা থেকে কুড়িয়ে ওই বোমা দুটিকে নিয়ে এসেছিল তা নিয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছেন তিনি। আহত কিশোরের মা পূজা ভূঁইয়া বলেন, তার ছেলে প্রতিদিনের মত কাজে বেরিয়ে ছিল।
advertisement
advertisement
আরও পড়ুনঃ এক লক্ষ টাকা ক্রাউডফান্ডিং করে পিয়ালীর অ্যাকাউন্টে পৌছে দিলেন বাম ছাত্র যুবরা
পুলিশ থেকে ফোন করে জানায় তাকে যে তার ছেলে বোমা বিস্ফোরণে আহত হয়েছে। খবর পাওয়া মাত্রই তারা ছুটে আসেন শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে। কীভাবে ওই বোমা ওই স্থানে এল? শুধু একটি বোমা ছিল ওখানে, নাকি আরো কিছু রয়েছে? এই সব নিয়ে রিষরা থানার পুলিশ তদন্ত শুরু করেছে এসিপি শুভতোষ সরকারের নেতৃত্বে।
advertisement
Rahi Haldar
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly: রিষরায় বোমা বিস্ফোরণে আহত দুই কিশোর
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement