advertisement

Hooghly News: দাঁড়িয়ে থাকার লরিতে সজোরে ধাক্কা মেরে হাসপাতালে ট্রাকের চালক ও খালাসি

Last Updated:

সবজি আনতে যাওয়ার সময় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা লরিতে সজোরে ধাক্কা ট্রাকের। হুগলির খানাকুলের এই দুর্ঘটনায় গুরুতর আহত ট্রাকের চালক ও খালাসি

হুগলি: দাঁড়িয়ে থাকা লরিতে সজোরে এসে ধাক্কা মারল ট্রাক। তার বিকট শব্দে ছুটে আসে আশেপাশের লোকজন। খানাকুলের ঘটনা। দুটি গাড়ির এই সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন দু’জন। আহতরা ধাক্কা মারা ট্রাকের চালক ও খালাসি বলে জানা গিয়েছে।
বুধবার এই দুর্ঘটনাটি ঘটেছে হুগলির খানাকুলের নন্দনপুরে। স্থানীয় সূত্রে খবর, একটি ছোট ট্রাক আরামবাগে যাচ্ছিল সবজি আনার জন্য। সেই সময়ই খানাকুলের নন্দনপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা লরির পিছনে এসে সজোরে ধাক্কা মারে। এই দুর্ঘটনায় আহত চালক ও খালাসির অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়রা ছুটে এসে তাঁদেরকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজে নিয়ে যান।
advertisement
advertisement
আহতরা খানাকুলেরই বাসিন্দা বলে জানা গিয়েছে। তাঁদের পরিবার সূত্রে খবর, প্রতিদিন সকালে ট্রাকে করে সবজি আনতে যেতেন ওই চালক ও খালাসি। এদিন‌ও সেই উদ্দেশ্যেই যাচ্ছিলেন তাঁরা। সেই সময়ই এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খানাকুল থানার পুলিশ। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে যায়।
advertisement
শুভজিৎ ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: দাঁড়িয়ে থাকার লরিতে সজোরে ধাক্কা মেরে হাসপাতালে ট্রাকের চালক ও খালাসি
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement